ফের আকলিমা’স বিউটি পার্লারের ফটোশুটে বুবলী-ওয়াসিফ
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। কয়েক বছর আগেই শাকিব খানের সঙ্গে তার বিয়ের এবং সন্তানের বিষয়টি সামনে আসে। সম্প্রতি নতুন করে আলোচনায় আসেন বিয়ের গুঞ্জনে। মূলত অভিনেত্রীর শেয়ার করা কিছু ছবি থেকেই এই গুঞ্জনের শুরু হয়। সেসময় অনেকেই জানতে চেয়েছেন, বুবলীর সঙ্গে বরের সাজে থাকা ছেলেটির নাম।
জানা গেছে, বুবলীর সঙ্গে থাকা ছেলে মডেলের নাম ওয়াসিফ খান। এ নিয়ে আলোচনা যখন তুঙ্গে তখন এ প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী নিজেই। বুবলী জানান, এমন একটা আলোচনা সৃষ্টি হতে পারে সেটা আগেই অনুমান করেছিলেন তারা। মূলত একটি ফটোশুটের জন্য এমন সাজ নেওয়া। আর এই আলোচনায় তাদের ফটোশুটটা সাকসেসফুল হয়েছে বলেই মনে করছেন এই অভিনেত্রী।
এরপর বুবলী এবং ওয়াসিফ খানকে আরও বেশকিছু ফটোশুটে একসঙ্গে দেখা গেছে। সম্প্রতি এই জুটি আকলিমা’স বিউটি পার্লারের জন্য ভালোবাসা দিবসের একটি ফটোশুটে অংশ নিয়েছেন। বারিশা হকের ভাবনায় এর কোরিওগ্রাফি করেছেন গৌতম সাহা।
গৌতম জানান, গল্পের প্রয়োজনে এবং দর্শকদের চাহিদার কারণেই আবারও বুবলী এবং ওয়াসিফ খানকে জুটি করা হয়েছে। আকলিমা’স বিউটি পার্লারের তিনটি আউটলুটে পাওয়া যাবে এই জুটির বিলবোর্ড।
আকলিমা’স বিউটি পার্লারের ফটোশুটে এরই মধ্যে অংশ নিয়েছেন বিদ্যা সিনহা মিম, প্রার্থনা ফারদিন দীঘি, শখ, তানজিন তিশা, শবনম ফারিয়া, পারসা ইভানা, তানহা তাসনিয়া, রুকাইয়া জাহান চমক প্রমুখ।
এমএসএম / এমএসএম
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?