ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন পরীমনি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-৯-২০২১ দুপুর ১০:৬

মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার প্রায় এক মাস পর গত ৩১ আগস্ট জামিন পেয়েছেন আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনি। পরদিন তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান। গত ১৩ আগস্ট থেকে তিনি সেখানে বন্দি ছিলেন।

কিন্তু জামিন পেয়েও যেন পরীমনির শান্তি নেই। গত ১ সেপ্টেম্বর কারাগার থেকে ফিরেই নায়িকা নোটিশের মাধ্যমে জানতে পারেন, বনানীর যে ফ্ল্যাটে তিনি ভাড়া থাকেন, সেটি তাকে ছাড়তে হবে। যদিও এ জন্য তাকে তিন মাস সময় দেওয়া হয়েছে।

এই ঘটনায় সেদিনই গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের ক্ষোভ উগরে দেন পরীমনি। এবার বাসা ছাড়ার নোটিশ দেওয়া, তাকে গ্রেপ্তার, জেলে পাঠানো, বারবার রিমান্ডে নেওয়াসহ নানা ভাবে হেনস্থার কারণে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিরাপত্তা চাইলেন অভিনেত্রী।

সোমবার সন্ধ্যায় নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নিজের ভেরিফায়েড ফেসবুকে পরীমনি লিখেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা,আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন! রাস্তায় মানুষগুলোও এতো অনিরাপদ না। একবার একটু দেখেন না আমার দিকে, কী করে বেঁচে আছি।’

গত ৪ আগস্ট সন্ধ্যায় পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে বিপুল মাদকসহ তাকে আটক করে র্যা ব। পরেরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। সেই মামলায় পরে নায়িকাকে গ্রেপ্তার দেখানো হয়।

এরপর মাদক মামলার তদন্তের জন্য প্রথম দফায় পরীমনিকে চার দিনের রিমান্ড নেওয়া হয়। সেই রিমান্ডের মেয়াদ শেষে গত ১৩ আগস্ট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরবর্তীতে আরও দুই দফায় মোট তিন দিন রিমান্ডে নেওয়া হয় পরীকে।

অন্যদিকে, বারবার জামিনের আবেদন করেও ফল পাননি নায়িকা। অবশেষে গ্রেপ্তারের ২৭ দিন পর গত ৩১ আগস্ট তাকে জামিন দেন আদালত। তবে তার মাদক মামলা এখনও নিষ্পত্তি হয়নি। তারই মাঝে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা দাবি করলেন অভিনেত্রী।

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ