ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ট্রুডোকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭-৯-২০২১ দুপুর ১০:১২

নির্বাচনী প্রচারণার সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছেন বিক্ষোভকারীরা। আজ সোমবার কানাডার গ্লোবাল নিউজ এ খবর প্রকাশ করেছে। ওন্টারিওর লন্ডনে এ ঘটনা ঘটে। 

ট্রুডো ঘটনাস্থল ত্যাগ করার সময় বিক্ষোভকারীরা তাকে ঘিরে ফেলে এবং পাথর নিক্ষেপ করা শুরু করে। তারা ট্রুডোর উদ্দেশে অপমানজনক কথাবার্তাও বলেন।

এক পর্যায়ে ট্রুডোকে নিরাপত্তা দিতে এগিয়ে আসে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। তারা হাতে হাত ধরে দাঁড়ান যেন ট্রুডোর শরীরে পাথর না লাগে। পরে তিনি বাসে করে চলে যান।

ওই ঘটনার পর ট্রুডো জানিয়েছেন, ‘তার শরীরে হয়তো পাথরের আঘাত লেগেছে।’ আপনি এ বিষয়ে নিশ্চিত কী না জানতে চাইলে ট্রুডো বলেন, ‘তাতে কী আসে যায়?’ পরে ট্রুডো মজা করে বলেন, ‌‘কয়েক বছর আগে আমার জীবনে এমন কেউ ছিল যে আমাকে লক্ষ্য করে কুমড়ার বীজ ছুঁড়তো।’

গ্লোবাল নিউজ জানিয়েছে, ঘটনাস্থলে হাজির কয়েকজন সংবাদকর্মীর শরীরে পাথর লেগেছে। তবে তারা আহত হননি বলে জানা গেছে। 

 

প্রীতি / প্রীতি

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও