পর্দার মেয়ের সঙ্গে রোমান্স করতে নারাজ বিজয়
তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপাতি। বৈচিত্রময় চরিত্রে পর্দায় হাজির হয়ে মুগ্ধ করেছেন দর্শকদের। নায়কোচিত চেহারা না হলেও অভিনয় গুণে সকলের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
‘উপেনা’ সিনেমার মাধ্যমে চলতি বছরের শুরুতে তেলেগু সিনেমায় পা রাখেন বিজয়। সিনেমাটিতে কৃতি শেঠির বাবার ভূমিকায় দেখা যায় তাকে। এতে কৃতির অভিনয় দেখে প্রশংসা করেছিলেন তিনি। কিন্তু সেই কৃতির সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফেরালেন বিজয়।
‘উপেনা’ সিনেমার পর তামিল ভাষার নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বিজয়। এতে তার বিপরীতে অভিনয়ের জন্য পরিচালক কৃতি শেঠিকে ভেবেছিলেন। কিন্তু বিজয় এই প্রস্তাব প্রত্যাখান করেছেন।
গালতে ডটকমে বিজয় সেতুপাতি বলেন—‘‘উপেনা’ সিনেমায় আমি কৃতির বাবার চরিত্রে অভিনয় করেছি, এ তথ্য বোধহয় এই টিম জানে না। আমি তাদের বলেছি, মেয়ে হিসেবে কল্পনা করার পর তার সঙ্গে কীভাবে আমি রোমান্স করব?’’
ব্যাখ্যা করে বিজয় বলেন, ‘‘উপেনা’ সিনেমায় যখন আমরা ক্লাইমেক্সে দৃশ্যের শুটিং করছিলাম, তখন কৃতিকে বলেছিলাম, তুমি আমাকে তোমার বাবা কল্পনা করো। ওই সময়ে আমার ছেলের বয়স ১৫ বছর। কৃতির চেয়ে বয়সে কিছুটা ছোট। আমি কৃতিকে নিজের মেয়ের মতোই দেখি, পর্দায় আমি তার সঙ্গে রোমান্স করতে পারব না।’’
তামিল, তেলেগু ও হিন্দি ভাষার মোট ১৪টি সিনেমার কাজ এখন বিজয়ের হাতে রয়েছে। এর মধ্যে পাঁচটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি। আর ৯টি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা।
প্রীতি / প্রীতি
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি