ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

২০০ কোটি টাকা জালিয়াতি, মালায়লাম অভিনেত্রী গ্রেপ্তার


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-৯-২০২১ দুপুর ১১:৫৫

সুকেশ চন্দ্রশেখল নামে এক ব্যক্তির ২০০ কোটি টাকা জালিয়াতির মামলায় কিছুদিন আগেই বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে জেরা করেছিল ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অফিসারেরা। যদিও পরে জানা যায় যে, এই মামলায় তিনি অভিযুক্ত নন, সাক্ষী।

এর পরই সোমবার দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং গ্রেপ্তার করে মালায়লাম অভিনেত্রী লীনা মারিয়া পলকে। সুজিত সরকারের ‘মাদ্রাজ ক্যাফে’তে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তার বিরুদ্ধে প্রতারণা ও তোলাবাজির অভিযোগ এনেছে পুলিশ।

সুকেশ চন্দ্রশেখর জেলে থাকার সময় তার বান্ধবী লীনা তার হয়েই তোলাবাজি করতেন। সুকেশের বিরুদ্ধে মোট ২১টি মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। তোলাবাজি, প্রতারণাসহ একাধিক অভিযোগ।

তবে পুলিশের জালে আটক থেকেও সুকেশের প্রতারণা চক্র সক্রিয় ছিল। কে চালাচ্ছে এই চক্র তারই খোঁজে মরিয়া হয়ে উঠেছিল দিল্লি পুলিশ। অবশেষে ধরা পড়লেন তার বান্ধবী লীনা। তবে তিনি একা নন, তার সঙ্গে গ্রেপ্তার করা হয় দুই সহকারী, দিল্লির রোহিনী জেলের অ্যাসিস্ট্যান্ট সুপারিটেন্ডেন্ট এবং ডেপুটি সুপারিটেন্ডেন্ট।  

বর্তমানে রোহিনী জেলেই বন্দি রয়েছেন প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। তার বিরুদ্ধে ২০০ কোটি টাকা জালিয়াতির অভিযোগ এনেছিলেন দিল্লির এক প্রোমোটারের স্ত্রী।

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ