প্রকাশ পেলো সাদমান-জুঁইয়ের 'ভালোবাসি যে তোমায়'
ভালোবাসার মাসের শেষ পর্যায়ে এসে গতকাল ১৯ ফেব্রুয়ারি জে.কে মিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে রোমান্টিক মিউজিক ভিডিও 'ভালোবাসি যে তোমায়'। তরুণ নির্মাতা এসএ সাইদুল পরিচালনায় মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাদমান সামীর ও নতুন দিনের অভিনেত্রী জুঁই শেখ।
গীতিকার রিহানের কথা ও দ্বীন ইসলাম শাহরুখের সংগীতে গানে কন্ঠ দিয়েছেন শ্যাম কুমার ও মোস্তারি জাহান মুক্তি। মিউজিক ভিডিওটি প্রকাশ উপলক্ষে রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় গান প্রকাশ অনুষ্ঠান, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ডিএ তায়েব। এছাড়া চিত্রনায়ক সাদমান সামীর, অভিনেত্রী জুঁই শেখ, নির্মাতা এসএ সাইদুল, কণ্ঠশিল্পী শ্যাম কুমার সহ অনেকে।
মিউজিক ভিডিওটি নিয়ে অভিনেত্রী জুঁই শেখ বলেন, অসম্ভব সুন্দর লিরিকস এবং রোমান্টিক সুরের একটি গান। আশাকরি দর্শক গান এবং দৃশ্যায়ন দেখে মুগ্ধ হবেন এবং সিনেমাটিক ফিল পাবেন।
চিত্রনায়ক সাদমান সামীর বলেন, এর আগেও বেশকিছু মিউজিক ভিডিওতে কাজ করেছি। কিন্তু 'ভালোবাসি যে তোমায়' মিউজিক ভিডিওতে কাজ করে ভিন্ন উপলব্ধি হয়েছে, সিনেমার কাজ করে যে উপলব্ধিটা হয় ঠিক তাই। আশাকরি দর্শকদের গানটি ভালো লাগবে।
এমএসএম / এমএসএম
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?