ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ছেলের মা হলেন নীতি মোহন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩-৬-২০২১ দুপুর ১২:২৯

পুত্র সন্তানের মা হলেন বলিউডি গায়িকা নীতি মোহন। বুধবার নীতি ও তার স্বামী, অভিনেতা নীহার পাণ্ডের কোল আলো করে এসেছে তাদের প্রথম সন্তান। ইনস্টাগ্রামে সুখবরটি দেন নীহা। মা-ছেলে দুজন সুস্থ আছেন বলেও জানান অভিনেতা।

ইনস্টার দেয়ালে নীতির সঙ্গে একটি ছবি শেয়ার করে নীহা লেখেন- ‘আমার সুন্দরী স্ত্রী আজ আমাকে একটা সুযোগ দিল আমার ছেলেকে সেই সবকিছু শেখানোর যা আমার বাবা আমাকে শিখেয়েছেন। প্রতিদিন আমার জীবনটা আরও বেশি করে ভালোবাসায় ভরে দিচ্ছে আমার স্ত্রী। নীতি এবং আমাদের সদ্যজাত দুজনেই একদম সুস্থ আছে। আজ মুম্বইয়ের এই মেঘলা দিনে আমরা সন-রাইজ দেখলাম’।

একই ছবি বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রামে শেয়ার করে নীতি মোহন। লেখেন, ‘গতকাল আমাদের পুত্র সন্তানকে স্বাগত জানাতে পেরে আমাদের পরিবার, নীহার এবং আমি প্রচণ্ড খুশি। এই খুদেকে নিজের কোলে নেওয়ার মধ্য একটা অদ্ভূত অনুভূতি রয়েছে! এখনও সেটা বুঝে উঠবার চেষ্টা চালাচ্ছি। আমরা দারুণ খুশি… সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের শুভকামনা ও ভালোবাসার জন্য'।

গুগল নিউজ-এ ঢাকা পোস্টের সর্বশেষ খবর পেতে ফলো করুন।উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন মা হতে হতে যাচ্ছেন বলে সুখবর দেন নীতি। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি অভিনেতা নীহার পাণ্ডের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার ‘ইশকওয়ালা লাভ’, ‘জব তক হ্যায় জান’ সিনেমার ‘জিয়া রে’সহ বেশ কিছু গান দিয়ে বলিউডে ব্যাপক সাড়া জাগান এই গায়িকা।

সাদিক পলাশ / সাদিক পলাশ

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে