রুক্মিণী’র একি হাল!
চরিত্রের প্রয়োজনে শিল্পীরা অনেক সময় ওজন বাড়ান কিংবা কমান! এটাই স্বাভাবিক। সম্প্রতি ‘কিশমিশ’ সিনেমার শুটে রুক্মিণী মৈত্রর ছবি থেকে বোঝা যাচ্ছে, তিনি অনেকটা ওজন কমিয়ে ফেলেছেন। অবশ্য ওজন বেশি ছিল, এমন কথা তার সম্পর্কে কেউ বলতে পারবে না।
তবুও হঠাৎ এতটা ছিপছিপে হওয়ার কারণ কী? উত্তরে রুক্মিণী বললেন, ‘আমাকে এখানে কলেজ পড়ুয়া মেয়ের চরিত্রে দেখা যাবে। তার জন্য নিজেকে আরও স্লিম দেখানোর একটা ব্যাপার রয়েছে। তবে আসল ব্যাপার হল, আমি ওয়ার্কআউট করতে শুরু করেছি, যেটা আগে কোনও দিন করিনি। আর আমি ওজন কমিয়েছি খুব সামান্য, তবে ফিগার অনেক টোনড হয়েছে।’
শোনা যাচ্ছে, প্রথম হিন্দি ছবি ‘সনক’-এর নায়ক বিদ্যুৎ জামওয়ালের ফিটনেস ট্রেনারের কাছ থেকে টিপস নেন রুক্মিণী, সে কারণেই চেহারার এই পরিবর্তন! হাসতে হাসতে নায়িকার জবাব, ‘এটা ঈশ্বরের আশীর্বাদ যে, খুব সহজে আমি ওজন কমাতে পারি। সব রকম খাবার খেলেও ওজন বাড়ে না, কারণ আমার মেটাবলিজ়ম রেট খুব বেশি। আসলে ওয়ার্কআউট করা শুরু করেছি, নিজেকে আরও ফিট রাখার জন্য। শারীরিক ভাবে খুব ফিট থাকলে, মানসিক ভাবেও অনেক বেশি শক্ত থাকা যায়। ফলে কাজে ফোকাস থাকে বেশি। সেই কারণেই শারীরচর্চা করা। আর বিদ্যুৎ জামওয়াল প্রসঙ্গে বলব, টিপস নিতে হলে আমি ওর ট্রেনারের কাছ থেকে কেন নেব, বিদ্যুতের কাছ থেকেই নেব।’
প্রীতি / প্রীতি
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি