ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

মিথ্যাচার বাদ দিয়ে মানুষের সমস্যা সমাধান করুন : ফখরুল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৯-২০২১ দুপুর ৩:৫১

ব্যর্থতার জন্য আওয়ামী লীগ সরকারের পদত্যাগ করা দরকার উল্লেখ করে সরকারের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কটূক্তি করা বাদ দেন, মিথ্যাচার করা বাদ দেন, মানুষের সমস্যা সমাধান করার দিকে আসেন। একটি সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন করুন, যারা নিরপেক্ষ থাকবে ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেশটাকে রক্ষা করবে। আপনারা মানুষকে রক্ষা করুন, নাহলে এই মানুষই আপনাদের ঘাড় ধরে নামাবে।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে বিএনপি’র উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত দিকনির্দেশনামূলক মতবিনিময় সভায় বক্তব্যে এ কথা বলেন তিনি।

সকলকে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, নিজেদের ভুল-ত্রুটি ভুলে গিয়ে সংগঠিত হয়ে দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুত হন। সকল কলেজে সংগঠন তৈরি করতে হবে। যুবক, ছাত্র, তরুণরা ছাড়া পরিবর্তন আসে না। এরাই এই দেশে আন্দোলনের মাধ্যমে পরিবর্তন নিয়ে আসবে। আমরা এই দানব সরকারকে পরিবর্তন করতে সক্ষম হব।

করোনার এসে সরকারের সুবিধা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী ২ বছর করোনায় গণভবন থেকে বের হোন নাই। সাধারণ মানুষ তো ঘরে বসে থাকলে চলবে না। সরকার ঘরে বসে থাকতেছে আর আমাদের হুশিয়ারি দিচ্ছে বাহিরে না বের হওয়ার। সভা সেমিনার কেও করতে পারবা না, করলেই আবার গ্রেফতার করতেছে।

বিএনপির মহাসচিব পুলিশের সমালোচনা করে বলেন, মাছের রাজা ইলিশ, আর বর্তমানে দেশের রাজা পুলিশ। বর্তমান পুলিশ এর নামে কোটি কোটি টাকার সম্পত্তি। পুলিশ নিজেই এখন চুড়ি করে, অপহরণ করে মানুষকে। পুলিশ তো গর্ব করে বলে এই সরকার কে জয়ি করেছে পুলিশ। তাই দেশকে বাচাঁতে, দেশের মানুষকে বাচাঁতে সকলকে ঐক্য হয়ে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার জন্য বলেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সভাপতি রাজিউর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ডক্টর টি এম মাহবুবর রহমানসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রীতি / প্রীতি

গণহত্যার দোসর এখনো দেশের রাষ্ট্রপতি: সংসদে নাহিদ

সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১–দলীয় ঐক্য

ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম

১ মে পল্টনে শ্রমিক দলের সমাবেশ, উপস্থিত থাকবেন তারেক রহমান

বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : শফিকুর রহমান

প্রধানমন্ত্রী, ওই চেয়ারে আপনি বসেছেন ১৪শ শহীদের রক্ত পেরিয়ে : ইরান

বাংলাদেশ কংগ্রেসের চতুর্থ জাতীয় কাউন্সিল সকালে

বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা

দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করবে এনসিপি

বিরোধী দলের আন্দোলন: সতর্ক সরকার, প্রয়োজনে কঠোরও হতে পারে

আন্দোলন শুরু হয়ে গেছে : জামায়াত আমির

সংরক্ষিত নারী আসনে আজ থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে বিএনপি