ঘি ও দুধে মিষ্টি আলুর মজাদার হালুয়া
হালুয়া খুব জনপ্রিয় একটি খাবার। কে না পছন্দ করে এটি খেতে! বিশেষ করে খাবারের শেষ পাতে মিষ্টিজাতীয় কিছু না খেলে কি চলে! হালুয়া খুবই সুস্বাদু এক খাবার। আপনি চাইলে সকাল বা বিকেলের নাশতায় হালুয়ার উপস্থিতি রাখতে পারেন। মিষ্টি আলুর হালুয়া খুব কম সময়ে এবং সহজেই বানানো যায়। বাড়তি কোনো উপকরণও দরকার হবে না। হাতের কাছে যা আছে তা দিয়েই তৈরি করে নিতে পারবেন এটি।
চলুন জেনে নেই মিষ্টিআলু দিয়ে সুস্বাদু হালুয়া তৈরির রেসিপিটি সম্পর্কে-
প্রয়োজনীয় উপকরণ
১. ঘি দুই চামচ
২. দারুচিনি ২ টি
৩. এলাচ ২ টি
৪. মিষ্টি আলু সেদ্ধ ২ কেজি
৫. চিনি দেড় কাপ
৬. বাদাম কুচি পরিমাণমতো
৭. গুঁড়ো দুধ ৩ কাপ
৮. জাফরান সামান্য
প্রস্তুত পদ্ধতি
প্রথমে একটি প্যানে ঘি গরম করে নিন। মিষ্টি আলু আগে থেকে ভালো করে ভর্তা করে নিতে হবে। ঘি গরম করে এতে মিষ্টি আলু, দারুচিনি ও এলাচ দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে ভেজে নিন। এবার চিনি মিশিয়ে দিন চিনি গলে আসলে সামান্য জাফরান রং দিয়ে দিবেন যদি থাকে। এরপর বারবার নাড়তে থাকুন। মিষ্টি আলুর হালুয়া ভাজা হলে তার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিন। কিছুক্ষণ অল্প আঁচে নাড়তে হবে। নামানোর আগে বাদাম কুচি মিশিয়ে দিন। তারপর পরিবেশন করুন লোভনীয় মিষ্টিআলুর হালুয়া।
প্রীতি / প্রীতি
বর্ষাকালে মাশরুম খাওয়া নিরাপদ?
মধু খেলে কি কাশি ভালো হয়?
ওজন কমানোর যাত্রায় লটকন হতে পারে আপনার সঙ্গী
স্বাদে অনন্য, পুষ্টিগুণেও ভরপুর জাম
অবিরাম নোটিফিকেশন যেভাবে আপনাকে ক্লান্ত করে রাখে
স্প্রে সানস্ক্রিনের সুবিধা
যেসব ভিটামিনের অভাবে নাক দিয়ে রক্ত পড়তে পারে
পানিশূন্যতা দূর করতে পানির সঙ্গে যা মেশাবেন
প্রতিদিন কয়টি আম খাওয়া ভালো
মাংসের পুর দিয়ে বাঁধাকপির রোল তৈরির রেসিপি
গরমে শিশুর ডায়রিয়ার ঝুঁকি, যা জানা জরুরি
পেট খালি রাখলেই বিপদ