নতুন মিউজিক ভিডিওতে প্রিন্স রনি
স্কুল, কলেজের গণ্ডি পেরিয়েই র্যাম্প মডেলিং শুরু করেন টাংগাইলের ছেলে প্রিন্স রনি। কাজ করেছেন ফ্যাশন হাউজের বিলবোর্ডেও। কয়েক বছর মডেলিংয়ের পর পড়াশোনা ও পারিবারিক কারণে নিজেকে গুটিয়ে নেন। বিরতির পর সম্প্রতি আবারও ফিরেছেন কাজে।
কাজ করলেন নতুন মিউজিক ভিডিওতে। গানের শিরোনাম ‘কিছু না বলা হয়ে থাকুক মনে’।
প্রিন্স রনি জানান, গানের কথা লেখার পাশাপাশি টিউন ও সুর করেছেন ইভান ভূইয়া। মিউজিক ভিডিওতে প্রিন্স রনির বিপরীতে দেখা যাবে সিমরান জান্নাতকে। ভিডিও নির্মাণ করেছেন নাজমুল ইভান। এটি শিগগিরই প্রকাশ হবে।
এরইমধ্যে প্রিন্স রনির কয়েকটি মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। এর মধ্যে রয়েছে সাউন্ডটেকের ব্যানারে ‘খুঁজে দেখ অনুভবে’, সিডি চয়েজের ‘খোদা জানে’। এছাড়া ‘আয় ফিরে আয়’ নামের আরও একটি মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে।
এছাড়া সদ্য প্রচারিত হয়েছে প্রিন্স রনি অভিনীত-প্রযোজিত টেলিফিল্ম ‘সুবোধ’। মামুন খান পরিচালিত টেলিফিল্মটির অনান্য চরিত্রে অভিনয় করছেন- এফএস নাঈম, এ্যানি খান, কল্যাণ কোরাইয়াসহ অনেকে। এটি চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হয়।
প্রিন্স রনি বলেন, ‘জি-ফাইভসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা হচ্ছে, শিগগিরই ভালো কিছু কাজের খবর জানাতে পারবো। তবে সব ধরনের কাজ নয়, মানসম্মত কাজে নিজেকে জড়াতে চাই।’
প্রীতি / প্রীতি
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি