ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

‘পুরোনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয়’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৩-২০২৫ দুপুর ১:৫২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুরোনো সংবিধান এবং পুরোনো শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবল সরকার পরিবর্তন করেই জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব নয়, প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন করা সম্ভব নয়।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৮টার দিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন দলীয় নেতাকর্মীদের নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এ কথা বলেন।

এর আগে সকাল ৭টা ৪০ মিনিটের দিকে গাড়ি বহর নিয়ে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। এসময় একাত্তরের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন তারা। 

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ বলেন, জাতীয় নাগরিক কমিটির প্রথম কর্মসূচি হিসেবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছি। আজ থেকে আমাদের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হলো। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সারাদেশের মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি। 

আমাদের এই ভূখণ্ডে জনপদে লড়াইয়ের ইতিহাস রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ১৯৪৭ সালে আজাদি লড়াই থেকে শুরু করে ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রাম এবং ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান। এসব লড়াইয়ের আকাঙ্ক্ষা ধারণ করেই আমরা নতুন বাংলাদেশের বিনির্মাণ করব এবং সেই লক্ষ্যেই এনসিপি কাজ করে যাচ্ছে। আমরা বলেছি, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেলেও, আমাদের সার্বভৌমত্ব তা বার বার হুমকির মুখে পড়েছে। আমাদের গণতান্ত্রিক প্রচেষ্টাগুলো বার বার ভেঙে পড়েছে। আমরা একটি গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি। একটি এক দলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল। আমরা বলেছি, আমাদের একটি নতুন প্রজাতন্ত্র গড়তে হবে। তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

এসময় নাহিদ ইসলাম দলের কার্যক্রম নিয়ে বলেন, জাতীয় নাগরিক পার্টির প্রথম লক্ষ্য হচ্ছে সাংগঠনিকভাবে কার্যক্রম বিস্তৃতি করা। তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা এবং নিবন্ধন নিতে যে ধরনের শর্ত পূরণ করতে হয় সেগুলো পূরণ করা। দ্রুত সময়ের মধ্যে তা পূরণ করে আমরা নিবন্ধন কার্যক্রমে এগোবো। এই মাসের মধ্যে আমরা গঠনতন্ত্রের প্রণয়নের কাজটি শুরু করব।

জুলাইয়ে গণহত্যাকারীদের বিচার চেয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে, আমরা সেই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যেই কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই আওয়ামী লীগের রাজনীতির ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে। এই জুলাই গণঅভ্যুত্থানে আমাদের প্রতিশ্রুতি ছিল যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং গত ১৫ বছর জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে।

অর্ন্তবর্তী সরকারকে আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যেই এই বিচার বাংলার মানুষ দেখতে চায় এবং বিচারের পরে সংস্কার কার্যক্রম জাতীয় ঐকমতের যে কমিশন রয়েছে তা দ্রুত সংলাপে গিয়ে আমাদের জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়ন আমরা দেখতে চাই।

এসময় জাতীয় স্মৃতিসৌধে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা সারমিন ও আরিফুল আবীদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা নিভা, মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আবদুল্লাহসহ দলের অন্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়

পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, শঙ্কায় জিএম কাদের

দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল

সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ

নির্বাচনকে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে

ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত

প্রবাসে বসে লীগের কমিটি বাণিজ্য ও বিতর্কিতদের পুনর্বাসন