সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র-ব্রিটেন
সৌদি আরবে হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলার ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইয়েমেনিদের ওই হামলাকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, এ ধরনের হামলার কারণে সৌদি আরবে বসবাসরত ৭০ হাজার মার্কিন নাগরিকসহ দেশটির সাধারণ জনগণের জীবন ঝুঁকির মুখে পড়েছে।
ব্লিংকেন আরো বলেন, “দ্রুত ও পরিপূর্ণ যুদ্ধবিরতির জন্য আমরা আবারো হুথিদের প্রতি আহ্বান জানাই। তাদেরকে আন্তঃসীমান্ত হামলা এবং ইয়েমেনের ভেতরে হামলা বিশেষ করে মা’রিব প্রদেশে হুথিদের সামরিক অভিযান বন্ধ করতে হবে।”
এসব হামলার কারণে ইয়েমেন যুদ্ধ দীর্ঘয়িত হচ্ছে এবং দেশটিতে মানবিক সংকট প্রকট হচ্ছে বলে অ্যান্টনি ব্লিংকেন দাবি করেন। একইভাবে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসও সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলার নিন্দা জানিয়েছে।
অন্যদিকে, ব্রিটিশ সরকার এই হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। ব্রিটিশ পরাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব হুথি প্রতিরোধকামী যোদ্ধাদের হামলাকে “দায়িত্বজ্ঞানহীন আচরণ” বলে মন্তব্য করেছেন। এই হামলায় ইন্ধন দেয়ার জন্য তিনি ইরানকেও দায়ী করেন।
রাব বলেন, ইয়েমেনি সেনাদের হামলার কারণে বেসামরিক লোকজনের জীবন হুমকির মুখে পড়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টা বাধাগ্রস্ত করবে। সূত্র-পার্স টুডে
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা