মুক্তির অপেক্ষায় সকাল রাজের ‘আতরবিবিলেন’
এ প্রজন্মের তরুণ অভিনয়শিল্পী সকাল রাজ। মডেলিংয়ের মাধ্যমে শোবিজে নাম লেখান তিনি। প্রথমবারের মতো সিনেমায় কাজ করেছেন তিনি। সিনেমার নাম ‘আতরবিবিলেন’। সম্প্রতি সিনেমাটি মুক্তির অনুমতি পেয়েছে। টাইমস মিডিয়ার ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু।
প্রথম সিনেমা নিয়ে অনুভূতি জানিয়ে সকাল রাজ বলেন, এত তাড়াতাড়ি সিনেমায় অভিনয় করব কখনো চিন্তাও করিনি। ভেবেছিলাম আরও কিছু সময় নিয়ে নিজেকে ভালোভাবে প্রস্তুত করেই সিনেমায় আসব। কিন্তু আতরবিবিলেন সিনেমার গল্পটা আমাকে এতটাই টেনেছে যে গল্পটা শুনেই আর লোভ সামলাতে পারিনি। এই সিনেমায় যদি অভিনয় না করতাম হয়তবা আমার জীবনের একটা অপ্রাপ্তি থেকে যেত।
সকাল রাজ আরো বলেন, সিনেমার চরিত্রটি আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি বাকিটা আমার দর্শকরা সিনেমা হলে দেখে বলতে পারবে।
অভিনয় নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এমন প্রশ্নের জবাবে সকাল রাজ বলেন, নায়ক হতে নয়, একজন ভালো অভিনেতা হতে আমি সিনেমা জগতে এসেছি। গল্প পছন্দ হলে যে কোনো চরিত্রে অভিনয় করতে আগ্রহী।
আসছে ঈদে সিনেমাটি মুক্তি প্রসঙ্গে সকাল রাজ বলেন, অসাধারণ সামাজিক গল্পের এই সিনেমাটি পুরো পরিবার নিয়ে দেখার মতো। আশা করি, দর্শক নিরাশ হবেন না। সকলকে সিনেমাটি সিনেমা হলে গিয়ে দেখার অনুরোধ থাকবে।
নির্মাতা সূত্রে জানা গেছে, ঢাকার বিভিন্ন লোকেশন ছাড়াও দৌলতদিয়া যৌনপল্লী, রাজবাড়ি, গোয়ালন্দ, ফরিদপুর ইত্যাদি স্থানে আতরবিবিলেন সিনেমাটির শুটিং হয়েছে।
সিনেমাতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন ফারজানা সুমি। এছাড়া আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সীমান্ত প্রমুখ।
আবিদ রহমান / আবিদ রহমান
বক্স অফিসে ‘ককটেল টু’র আয় কত?
জীবনটা নিজের মতো করে নিতে হয় : মিমি
পুরুষের কিছু দৃষ্টিভঙ্গি এখনো অস্বস্তিকর লাগে: তামান্না ভাটিয়া
তারেক রহমান-আনোয়ার ইব্রাহিমের ভিডিও, ব্যাকগ্রাউন্ডে হাবিবের ‘মহাজাদু’
নিঃস্বার্থ জীবনের গল্পে সুনেরাহ
আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন
সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ
বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট
ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার
মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু
‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!