শরীরে প্রোটিনের অভাব বুঝবেন যেভাবে
খাদ্যাভ্যাসের গোলমালের কারণে অনেক সময়েই শরীরে প্রোটিনের অভাব দেখা দেয়। কিন্তু আপাতভাবে তা টের পাওয়া যায় না। কিন্তু পরবর্তী সময়ে এটি বড় সমস্যা ডেকে আনতে পারে।
কয়েকটি লক্ষণের দিকে খেয়াল রাখলে প্রোটিনের ঘাটতি বোঝা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কী কী…
শরীর দুর্বল: এটি প্রোটিনের ঘাটতির প্রাথমিক লক্ষণ। শরীর দুর্বল হয়ে পড়তে থাকে। কোনও কাজে উৎসাহ পাওয়া যায় না।
জোর কমে যাওয়া: গায়ের জোর, পেশির ক্ষমতা কমে গেলেও বুঝতে হবে প্রোটিনের অভাব হচ্ছে।
খিদে বেড়ে যাওয়া: শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দিলে, তা পূরণ করার জন্য খিদে বেড়ে যায়। ভরপেট খাওয়ার পরেও খিদে পেতে থাকলে বুঝতে হবে প্রোটিনের ঘাটতি রয়েছে শরীরে।
হাত-পা ফুলে যাওয়া: প্রোটিনের অভাব হলে যকৃতের ওপর চাপ পড়তে থাকে। ফলে হাত-পা ফুলে যেতে থাকে। কারও ক্ষেত্রে চোখও ফুলে যায়। তেমন কোনও লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পারমর্শ নিতে হবে।
সাদা নখ: এটি প্রোটিনের অভাবের সবচেয়ে বড় লক্ষণ। সাধারণত নখের রং গোলাপি হয়। কিন্তু প্রোটিনের ঘাটতি হলে নখ সাদা হয়ে যায়।
প্রীতি / প্রীতি
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?