ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ইন্দোনেশিয়ায় কারাগারে আগুন, নিহত ৪১


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-৯-২০২১ দুপুর ১১:৩

ইন্দোনেশিয়ার একটি কারাগারে আগুন লেগে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। দেশটির বানটন প্রদেশের একটি কারাগারে এই ঘটনা ঘটেছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার রাত একটার দিকে দেশটির টাঙ্গেরাং কারাগারে আগুন লাগে। কারাগারটিতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি বন্দিদের গাদাগাদি করে রাখা হয়েছিল। খবর রয়টার্সের

স্থানীয় কমপাস টিভিতে বলা হয়েছে, দমকলকর্মীরা ভবনের বিশাল আগুন নেভানোর চেষ্টা করছেন। এই ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে এবং ৮ জন গুরুতর আহত হয়েছেন।

পুলিশের মুখপাত্র ইউস্রি ইউনুস বলেছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় ৭৩ জন হালকা আঘাত পেয়েছেন।

খবরে বলা হয়েছে, ৬০০ জনের ধারণ ক্ষমতা হলেও সেখানে প্রায় ২ হাজার বন্দিকে রাখা হয়েছিল।

এক কর্মকর্তা জানিয়েছেন, কারাগারটির ব্লক সিতে আগুন লাগে যেখানে মাদক সংক্রান্ত নানা অপরাধীকে রাখা হয়েছিল। সেখানে এখনও উদ্ধারকাজ চলছে। আগুনের কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত