মা হারালেন অক্ষয় কুমার
দুদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া। বুধবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকাল ৯টা ৫৫ মিনিটে টুইট করে এই দুঃসংবাদ নিজেই জানান বলিউড খিলাড়ি।
এর আগে মায়ের অসুস্থতার খবর শুনে সোমবার সকালে লন্ডন থেকে তড়িঘড়ি দেশে ফেরেন অক্ষয় কুমার। সেখানে রঞ্জিত তিওয়ারির ‘সিন্ড্রেলা’ ছবির শুটিং করছিলেন তিনি। কিন্তু মায়ের অসুস্থতার খবরে হঠাৎই দেশে ফেরার পরিকল্পনা করেন।
তার আগের দিন রাতে অভিনেতার মাকে মুম্বাইয়ের হীরানন্দানি হাসপাতালে ভর্তি করেছিলেন তার স্ত্রী টুইঙ্কেল খান্না। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি ঘটায় পরে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখান থেকেই চলে গেলেন না ফেরার দেশে।
লন্ডন থেকে মায়ের অসুস্থতার খবর পেয়ে সে সময় নির্মাতাদের অক্ষয় জানান, যে যে দৃশ্যে তিনি নেই, সেই দৃশ্যগুলোর শুটিং যেন করে নেন পরিচালক। রঞ্জিত তিওয়ারির এই ছবিতে অক্ষয়ের বিপরীতে দেখা যাবে রাকুল প্রীত সিংকে। লন্ডনেই এই ছবির বেশিরভাগ অংশের শুটিং হবে। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার।
কিছুদিন আগেই মুক্তি পায় অক্ষয়ের ছবি ‘বেলবটম’। সেই ছবিরও কিছু অংশের শ্যুট হয়েছিল লন্ডনে। সে সময় মায়ের সঙ্গে সময় কাটানো নিয়ে একটি ইমোশনাল পোস্ট করেছিলেন অভিনেতা। ব্যস্ত শিডিউলের মাঝখানে কীভাবে তিনি সময় বের করেন মায়ের জন্য, সে কথাই উঠে এসেছিল পোস্টে।
অক্ষয় লিখেছিলেন, ‘শুটিংয়ের মাঝেই লন্ডনে কিছুদিন মায়ের সঙ্গে কাটালাম। আপনি যত ব্যস্তই থাকেন না কেন, কখনও ভুলবেন না যে আপনার মা-ও বৃদ্ধ হচ্ছেন। তাই যখনই সময় পাবেন মায়ের সঙ্গে সময় কাটান।’
প্রীতি / প্রীতি
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি