ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

তালেবান সরকার নিয়ে সতর্ক তুরস্ক : এরদোয়ান


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-৯-২০২১ দুপুর ১১:৩৩

আফগানিস্তানে কেয়ারটেকার সরকার ঘোষণা করেছে তালেবান। সেই সরকারের বিষয়ে এরই মধ্যে উদ্বেগের কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তালেবান সরকারের প্রতি এখনই সমর্থন না দিয়ে সতর্ক অবস্থায় রয়েছে তুরস্কও।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, আফগানিস্তানে ঘোষিত অন্তর্বর্তী সরকারকে এখনই অনুমোদন দেয়াটা বোকামি, এই সরকার কতদিন স্থায়ী হয় সেটাই দেখার বিষয়। খবর ডেইলি সাবাহ'র

তিনি বলেন, আফগানিস্তানে ঘোষিত সরকারকে এখনই অনুমোদন দিচ্ছে না তুরস্ক। কারণ, এটি অন্তর্বর্তীকালীন সরকার, স্থায়ী সরকার কাঠামো নয়।

এরদোয়ান বলেন, কতদিন এই সরকার তার কার্যক্রম চালিয়ে যেতে পারে, সেটাই দেখার বিষয়। সতর্কতার সাথে বিবেচনা করা হবে এই সরকারকে। এই সরকার আফগানদের জন্য ভালো প্রমাণিত হোক এমন প্রত্যাশা করেন তিনি।

এর আগে এক বার্তায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের তালেবানদের বৈধতা স্বীকৃতিতে তাড়াহুড়া করা উচিত নয়।আন্তর্জাতিক সম্প্রদায়ের একত্রে কাজ করা উচিত।

মঙ্গলবার রাতে কেয়ারটেকার সরকারের ঘোষণা দেয় তালেবান। নতুন সরকারের প্রধান হয়েছেন মোল্লা হাসান আখন্দ। আর ডেপুটি প্রধানমন্ত্রী হয়েছে মোল্লা মোহাম্মদ আবদুল গনি বারাদার।

তালেবানের উপ-নেতা সিরাজউদ্দিন হাক্কানি ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী, আমির খান মুত্তাকি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী, রাজনৈতিক প্রধান শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই ভারপ্রাপ্ত উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং মোল্লা ইয়াকুব ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হবেন।

শিগগিরই অন্যান্য বিভিন্ন মন্ত্রণালয়ের প্রধান নিয়োগ করা হবে বলেও জানানো হয়।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত