হাসপাতালে বন্যার পানি, মেক্সিকোয় ১৭ রোগীর মৃত্যু
মেক্সিকোয় একটি হাসপাতালে বন্যার পানি ঢুকে অন্তত ১৭ রোগীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে কয়েকজন করোনা রোগীও রয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার কেন্দ্রীয় হিদালগো রাজ্যের একটি হাসপাতালে এই ঘটনা ঘটে। খবর রয়টার্সের
খবরে বলা হয়েছে, ভারী বৃষ্টির কারণে একটি নদীর বাঁধ ফেটে যাওয়ায় তুলা শহরের হাসপাতালে জলাবদ্ধতা সৃষ্টি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। মৃত্যু হওয়া করোনা রোগীদের অক্সিজেন থেরাপির মধ্যে রাখা হয়েছিল। উদ্ধারকারীরা প্রায় ৪০০ জন রোগীকে সরিয়ে নিয়েছে।
এদিকে রাজ্যের গভর্নরকে বহনকারী একটি নৌকা নদীতে ডুবে যায়। গভর্নর ওমর ফায়াদ পরে টুইট করেন জানান, তিনি ‘নিরাপদ ও সুস্থ’ রয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি কার্যক্রম পরিচালনা অব্যাহত রয়েছেন।দুর্যোগ মোকাবেলায় উদ্ধারকারী দলগুলোর পাশাপাশি সেনাবাহিনী কাজ করছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর বলেছেন, হাসপাতালে মৃত্যুতে তিনি ‘অত্যন্ত দুঃখিত’। তিনি নিচু এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে চলে যেতে বা আত্মীয় বা বন্ধুদের সঙ্গে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানান।
হিদালগো রাজ্যজুড়ে ৩০ হাজারের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মেক্সিকো সিটির উত্তরাঞ্চলীয় শহর ইকাটেপেকে বন্যায় দুইজন মারা গেছে।
বন্যার এই দুর্গতির মধ্যে দেশটিতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় রাজ্যের গভর্নর ভূমিকম্পকে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা