আবার এক হলেন শাকিব-ফারিয়া
প্রায় তিনি বছর পর আবারও বিজ্ঞাপনে জুটি বাঁধলেন চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এবার তারা কাজ করছেন বার্জার পেইন্টস রেডিয়েন্সের বিজ্ঞাপনে। গত সোমবার থেকে রাজধানীর মেরাদিয়ার একটি শুটিং হাউজে বড় আয়োজনে এটির দৃশ্যধারণ শুরু হয়েছে।
বিজ্ঞাপনটি পরিচালনা করছেন সামিউর রহমান। তিনি জানান, শুটিং শেষে মুম্বাই থেকে এটির পোস্ট প্রোডাকশনের কাজ করানো হবে। এরপর চলতি মাসেই বিজ্ঞাপনটি বিভিন্ন টিভি চ্যানেল ও অনলাইন মাধ্যমে প্রচারিত হবে।
নতুন বিজ্ঞাপনটি নিয়ে শাকিব খান বলেন, ‘কিছুটা রোমান্টিক ধাঁচের বিজ্ঞাপন এটি। অনেকদিন ধরে কথা চলছিল। চার-পাঁচ মাস আগে বার্জার পেইন্টসের সঙ্গে চুক্তি হয়। তাদের আয়োজন ও ভাবনা ভালো লেগেছে বলেই কাজটা করছি। এই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবেও চুক্তিবদ্ধ হয়েছি।’
শাকিব খান ও নুসরাত ফারিয়ার এই বিজ্ঞাপনে জিঙ্গেল দিয়েছেন দুই কণ্ঠমিল্পী প্রতীক হাসান ও লুইপা। মিউজিক করেছেন প্রীতম হাসান।
নুসরাত ফারিয়ার সঙ্গে শাকিব খানের এটি দ্বিতীয় বিজ্ঞাপনের কাজ। এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংকের একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছিলেন তারা।
তবে শুধু বিজ্ঞাপন নয়, শাকিব খান ও নুসরাত ফারিয়া গত বছর ‘শাহেনশাহ’ নামে একটি ছবিতেও জুটি বাঁধেন। দেশে করোনার হানা দেওয়ার বছরে মার্চের ৬ তারিখে মুক্তি পেয়েছিল সেটি। ছবিটি পরিচালনা করেন শামীম আহমেদ রনি। সেখানে নবাগতা নায়িকা রোদেলা জান্নাতও ছিলেন।
প্রীতি / প্রীতি
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি