ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পিএইচডি, মাস্টার্স ডিগ্রির কোনও মূল্য নেই: তালেবানের নতুন শিক্ষামন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-৯-২০২১ দুপুর ২:২৮

কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে মঙ্গলবার আফগানিস্তানে নতুন সরকার গঠনের ঘোষণা দিয়েছে তালেবান। একই দিন প্রথমবারের মতো প্রকাশ্য বিবৃতি দিয়েছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। এতে তিনি বলেছেন, ‘ভবিষ্যতে আফগানিস্তানের শাসন ও জীবনের সব কিছুই নিয়ন্ত্রিত হবে শরিয়াহ আইনের মাধ্যমে।’

তালেবান কট্টরপন্থা থেকে সরে আসার প্রতিশ্রুতি দিয়ে বৈশ্বিক স্বীকৃতি চাইছে। তবে তাদের এই প্রতিশ্রুতি নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তালেবানের নতুন শিক্ষামন্ত্রী শেখ মৌলভি নুরুল্লাহ মনিরকে উচ্চ শিক্ষার যৌক্তিকতাকে প্রশ্নবিদ্ধ করতে দেখা গেছে।

ওই ভিডিওতে মৌলভি নুরুল্লাহকে বলতে শোনা যায়, ‘আজকের দিনে পিএইডি ডিগ্রি, মাস্টার্স ডিগ্রির কোনও মূল্য নেই। দেখুন আজকে ক্ষমতায় থাকা মোল্লা এবং তালেবানের কারোরই পিএইচডি, এমএ এমনকি হাই স্কুল ডিগ্রিও নেই, কিন্তু তারাই সবার চেয়ে বড়।’ তার এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে।

এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘এই লোক কেন শিক্ষা নিয়ে কথা বলছে।’ আরেকজন লিখেছেন, ‘উচ্চ শিক্ষা তদারককারী মন্ত্রী বলছেন উচ্চশিক্ষার কোনও মূল্য নেই’।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত