আড়াল থেকে আখুন্দজাদার বার্তা, দেশ চলবে শরিয়াহ আইনে
তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা মঙ্গলবার বলেছেন, আফগানিস্তানের নবগঠিত সরকার শরিয়াহ আইন অনুসরণ করবে। গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর প্রথম বার্তায় তিনি এ কথা বললেন। বার্তসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
তালেবানের এ সর্বোচ্চ নেতা এখনো আড়ালেই রয়ে গেছেন; তাকে কোথাও জনসম্মুখে দেখা যায়নি। তিনি কোথায় আছেন, সেটাও তালেবানের অন্য কোনো নেতা স্পষ্ট করেননি। তালেবান নেতারা তার অবস্থান নিয়ে ভিন্ন ভিন্ন কথা বলেছেন।
ইংরেজিতে দেয়া এক বিবৃতিতে হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেন, ‘আমি সব দেশবাসীকে নিশ্চিত করছি যে, নতুন সরকারের দায়িত্বপ্রাপ্ত নেতারা দেশে ইসলামি শাসন এবং শরিয়াহ আইন অনুসরণ করার ব্যাপারে কঠোরভাবে কাজ করবেন।’
আখুন্দজাদা আফগানদের বলেন, নতুন নেতৃত্ব ‘দীর্ঘস্থায়ী শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন’ নিশ্চিত করবে। তিনি বলেন, ‘লোকজনের দেশ ত্যাগ করার চেষ্টা করা উচিত হবে না।’ আখুন্দজাদা বলেন, ‘কোন ব্যক্তির সাথে ইসলামিক আমিরাতের কোন সমস্যা নেই।’
বিবৃতিতে আখুন্দজাদা বলেন, ‘আপনারা সকলে এ শাসন ব্যবস্থা ও আফগানিস্তানকে শক্তিশালী করতে অংশগ্রহণ করবেন এবং এভাবে আমরা আমাদের যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনঃগঠিত করবো।’
ধর্মীয় ছুটি চলাকালে দেয়া এ বার্তায় আখুন্দজাদার জনসম্মুখে উপস্থিতির ব্যাপারে তেমন কিছুই বলা হয়নি। তালেবান ক্ষমতা গ্রহণের পর তাদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘তিনি কান্দাহারে রয়েছেন।’ অপর এক মুখপাত্র বলেন, আখুন্দজাদার ‘শিগগিরই’ জনসম্মুখে আসার কথা রয়েছে।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা