ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে দিল্লিতে সিআইএ প্রধানের বৈঠক
ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দেশটির রাজধানী দিল্লিতে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-এর প্রধান উইলিয়াম বার্নস। মঙ্গলবার যখন আফগানিস্তানে তালেবান নতুন সরকার ঘোষণা করছিল, তখন তারা এ বৈঠক করেন। খবর এনডিটিভির।
ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে কি নিয়ে সিআইএ প্রধানের আলোচনা হয়েছে, তা বিস্তারিত জানা যায়নি। তবে তালেবানের সরকার গঠন ইস্যুটি আলোচনায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর সেখান থেকে যেসব দেশ তাদের দূতাবাস সরিয়ে নিয়েছিলো, ভারত তাদের মধ্যে রয়েছে। পাকিস্তান, চীন ও রাশিয়া তাদের দূতাবাস সরিয়ে নেয়নি।
সিআইএ প্রধান ছাড়াও রাশিয়ার নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পত্রোশেভের সঙ্গে আজ বৈঠক করছেন অজিত দোভাল। সূত্র জানিয়েছে, ওই বৈঠকে চীন, পাকিস্তান, আফগানিস্তান ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা