স্পেশাল সরিষার তেলে গরুর তেহারি
গরুর মাংসের তেহারি সবারই অনেক পছন্দের। সাধারণত বিভিন্ন হোটেল থেকে কিনে খাওয়া হয়ে থাকে এই তেহারি! তবে কখনো কি ঘরে রান্না করে খেয়েছেন? ঘরেও দোকানের মতোই পারফেক্ট তেহারি তৈরি করে নেয়া যায়।
সরিষার তেলে গরুর তেহারির স্বাদ একবার খেলে আপনার মুখে লেগে থাকবে। তাই ছুটির দিনে পাতে রাখতে পারেন এই পদটি। এটি খেতে যেমন সুস্বাদু তেমনই রান্না করাও খুব সহজ। চলুন জেনে নেয়া যাক ঘরে কীভাবে তৈরি করবেন সরিষার তেলে গরুর তেহারি এর রেসিপিটি-
উপকরণ: গরুর মাংস ছোট টুকরা করে কাটা এক কেজি, টক দই এক কাপ, জিরা বাটা এক চা চামচ, ধনে বাটা এক চা চামচ, পোস্ত বাটা এক চা চামচ, চিনাবাদাম বাটা এক টেবিল চামচ, সরিষা বাটা এক টেবিল চামচ, পেঁয়াজ বাটা তিন টেবিল চামচ, আদা বাটা এক টেবিল চামচ, রসুন বাটা দুই চা চামচ, চিনি এক চা চামচ, গরম মশলা গুঁড়া (বড় এলাচ একটি, ছোট এলাচ তিনটি, দারুচিনি দুই টুকরা, তেজপাতা দুইটি, জায়ফল ও জয়ত্রী সামান্য, লবঙ্গ তিন থেকে চারটি), গোলমরিচের গুঁড়া এক চা চামচ, গুঁড়া দুধ এক টেবিল চামচ, লবণ স্বাদ মতো।
প্রণালী: প্রথমে মাংসগুলো সব মশলা মাখিয়ে মেরিনেট করে রেখে দিন তিন থেকে চার ঘণ্টা। এরপর রান্না করার জন্য প্রথমে একটি প্যানে সরিষার তেল এক কাপ গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি এক কাপ ও কাঁচা মরিচের ফালি ১০ থেকে ১২টি অল্প আঁচে ভেজে নিন। এবার মেরিনেট করা মাংস কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। মাংস সিদ্ধ হলে চেরা কাঁচা মরিচ ও গুঁড়া দুধ ছিটিয়ে আরো কিছুক্ষণ রান্না করুন। মাংস রান্না হলে প্যান চুলা থেকে নামিয়ে নিন।
এবার পোলাও রান্নার জন্য এক কেজি চাল আগে থেকেই ঘণ্টাখানেক ভিজিয়ে রাখতে হবে। তারপর প্যানে এক টেবিল চামচ ঘি গরম করে তাতে চাল, লেবুর রস এক টেবিল চামচ, সরিষার তেল দুই টেবিল চামচ, গুঁড়া দুধ দেড় টেবিল চামচ, দারুচিনি দুই টুকরো, বড় এলাচ একটি, ছোট এলাচ তিনটি, তেজপাতা দুইটি, চিনি ও লবণ স্বাদ মতো দিয়ে দিন। এবার ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আঁচে ২০ মিনিট রান্না করুন। এরপর চাল সিদ্ধ হওয়ার আগে আস্ত কাঁচা মরিচ ১০ থেকে ১২টি দিয়ে আবারও ঢেকে দিন। অল্প আঁচে রান্না করুন কয়েক মিনিট। পোলাও রান্না হয়ে গেলে মাংস পোলাওয়ের চালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এবার ১০ থেকে ১৫ মিনিট দমে রাখতে হবে তেহারি। এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু সরিষার তেলে গরুর তেহারি।
আলম / আলম
মধু খেলে কি কাশি ভালো হয়?
ওজন কমানোর যাত্রায় লটকন হতে পারে আপনার সঙ্গী
স্বাদে অনন্য, পুষ্টিগুণেও ভরপুর জাম
অবিরাম নোটিফিকেশন যেভাবে আপনাকে ক্লান্ত করে রাখে
স্প্রে সানস্ক্রিনের সুবিধা
যেসব ভিটামিনের অভাবে নাক দিয়ে রক্ত পড়তে পারে
পানিশূন্যতা দূর করতে পানির সঙ্গে যা মেশাবেন
প্রতিদিন কয়টি আম খাওয়া ভালো
মাংসের পুর দিয়ে বাঁধাকপির রোল তৈরির রেসিপি
গরমে শিশুর ডায়রিয়ার ঝুঁকি, যা জানা জরুরি
পেট খালি রাখলেই বিপদ
গুঁড়া দুধ দিয়ে মিষ্টি তৈরির রেসিপি জেনে নিন