ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে মুন্না'র ইফতার মাহফিল


রিয়াজউদ্দিন আহমেদ photo রিয়াজউদ্দিন আহমেদ
প্রকাশিত: ২১-৩-২০২৫ দুপুর ১২:৩

১৭ মার্চ সোমবার আফতাবনগরের 'পোলারিস ক্যাফে' রেস্তোরাঁয় চিত্রনায়ক মোঃ মাহবুবুর রশিদ মুন্না'র আয়োজনে একটি বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি ২৪ জুলাইয়ের অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও বিশেষ উপহার বিতরণ করা হয়।

বিশেষ এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আফতাবনগর ও আশেপাশের বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, প্রিন্সিপাল, আলেম সমাজ ও রামপুরা আফতাবনগর এলাকার জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা।

চিত্রনায়ক মুন্না তার বক্তব্যে উপস্থিত সকলকে রমজানের শুভেচ্ছা ও জুলাই অভ্যুত্থানকালে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং ইফতার ও দোয়া মাহফিল নিয়ে বলেন, আজকের মাহফিল শুধু ইফতার নয়, এটি আমাদের ঐক্য এবং ভ্রাতৃত্ববোধের প্রকাশ। 

এছাড়া এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ডিএ তায়েব, কার্যনির্বাহী সদস্য সনি রহমান ও রোমানা ইসলাম মুক্তি, অভিনেতা শিবা শানু, চিত্রনায়ক কায়েস আরজু সহ চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার শিল্পী কলাকুশলী এবং নির্মাতাগণ। তাদের উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানের গুরুত্ব আরও বেড়ে যায় বলে মন্তব্য ও কৃতজ্ঞতা প্রকাশ করেন চিত্রনায়ক মুন্না।

এমএসএম / এমএসএম

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক