‘মানিকে মাগে হিতে’র ইওহানির ছাত্র হিরো আলম : রুদ্রনীল
বেশ কিছু দিন ধরে নেটমাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে ‘মানিকে মাগে হিতে’ গানটি। শ্রীলঙ্কার শিল্পী ইওহানি ডি’সিলভার কণ্ঠে সিংহলি এই গান শোনা গিয়েছে। এ বার স্বয়ং ইওহানির থেকে এই গান শেখার চেষ্টায় হিরো আলম।
এমন দৃশ্যই দেখা গেছে ভারতীয় অভিনেতা রুদ্রনীল ঘোষের ইনস্টাগ্রাম প্রোফাইলে। সেখানে একটি ভিডিও পোস্ট করেন তিনি।
ভিডিওতে দেখা যায়, গিটার বাজিয়ে ‘মানিকে মাগে হিতে’ গানটি গাইছেন ইওহানি। ঠিক তার পরেই সেই একই গান নিজের মতো করে গাইছেন হিরো আলম। কিন্তু ইওহানির গানের সঙ্গে তাল রাখতে পারছেন না হিরো আলম।
সেই ভিডিও পোস্ট করে রুদ্রনীল ক্যাপশনে লেখেন, ‘মানিকে মাগে হিতে সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্র।’
ভিডিওতে দেখা যায়, সিংহলী গায়িকা তাঁর ‘মানিকে মাগে হিতে’ গানটির একটি পংক্তি গাইছেন এবং তার পরেই সেই একই পংক্তি গাইছেন হিরো আলম। দেখে মনে হচ্ছে, ইওহানির গান শুনে নিজেও গাওয়ার চেষ্টা করছেন হিরো আলম। কিন্তু শেষমেশ সফল না হয়ে একটি দুঃখের গান ধরেন হিরো আলম।
রুদ্রনীলের এমন রসবোধ দেখে হাসির রোল উঠেছে নেটিজেনদের মধ্যে।
প্রীতি / প্রীতি
হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!
ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে