অবশেষে ক্ষমা চাইলেন আশরাফ গনি
দেশ থেকে পালানোর জন্য আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি আবারও দেশটির জনগণের কাছে ক্ষমা চেয়েছেন।
বুধবার টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এই ক্ষমা প্রার্থনা করে দাবি করেন, রক্তাক্ত যুদ্ধের ঝুঁকি এড়াতে প্রেসিডেন্ট প্রাসাদের নিরাপত্তা কর্মীদের অনুরোধে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান।
গত ১৫ আগস্ট আফগানিস্তান ছেড়ে পালিয়ে যান আশরাফ গনি। প্রথমে তিনি তাজিকিস্তান পালিয়ে গেছেন বলে খবর বের হয়। পরবর্তীতে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন তিনি।
এ ব্যাপারে সাবেক আফগান প্রেসিডেন্ট বলেন, ‘আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল কাবুল ত্যাগ করা, কিন্তু আমি বিশ্বাস করতাম, এটাই ছিল বন্দুককে নীরব এবং কাবুল ও এর ৬০ লাখ মানুষকে রক্ষা করার একমাত্র পথ।’
কেন্দ্রীয় ব্যাংক থেকে কোটি কোটি ডলার চুরির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, নিজের নির্দোষিতা প্রমাণের জন্য প্রয়োজনে তিনি তদন্তকারীদের সামনে হাজির হতে প্রস্তুত।
এর আগে তাজিকিস্তানে সাবেক আফগান রাষ্ট্রদূত জহির আঘবার দাবি করেছিলেন, দেশ ছাড়ার আগে ১৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার নিয়ে গেছেন আশরাফ গনি।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা