ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রে বিদ্যালয় খোলার পর আড়াই লাখ শিশুর করোনা পজিটিভ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২১ সকাল ৯:৫৪

যুক্তরাষ্ট্রে ফের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পর শিশুদের মধ্যে করোনার ব্যাপক সংক্রমণ ঘটেছে। গত এক সপ্তাহে প্রায় আড়াই লাখ শিশু সংক্রমিত হয়েছে। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস অ্যান্ড চিলড্রেনস হসপিটাল অ্যাসোসিয়েশনের এক নতুন প্রতিবেদন এ তথ্য জানা গেছে। খবর এবিসি নিউজের।

স্কুল খোলার পর লাখ লাখ শিশু ক্লাসরুমে ফিরেছে। এর মধ্যদিয়ে দেশটি নতুন করে বিপদের মধ্যে পড়ছে। শিশুরা রেকর্ড হারে করোনায় আক্রান্ত হচ্ছে। সপ্তাহে রেকর্ডসংখ্যক শিশু আক্রান্ত হওয়ার কথা জানাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ পরিস্থিতির মধ্যে ভারতের ডেল্টা ভেরিয়েন্টও ছড়িয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে।

দেশটির অন্যান্য রাজ্যের তুলনায় টেক্সাসে অনেক বেশি শিশু করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। জানা যায়, রাজ্যটির গভর্নর গ্রেগ অ্যাবট স্কুলে মাস্ক পরা বাধ্যতামূলক করতে দেননি।

টেক্সাস চিলড্রেন হাসপাতালের প্যাথলজিস্ট-ইন-চিফ জেমস ভার্সালোভিক বলেন, আমরা এটিকে চতুর্থ ঢেউ বলছি। কিন্তু এটি অবশ্যই এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ। সত্যিই শিশু এবং কিশোরদের আঘাত করছে এবার।

একজন মা জানান, স্কুলে ফেরার কয়েক দিন পরই তার ১১ বছরের মেয়ে করোনায় ​আক্রান্ত হয়েছে। এখন সে ভেন্টিলেটরে রয়েছে।

জামান / জামান

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের