ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

গুমের কর্মকাণ্ড চালু রেখেছে সরকার : প্রিন্স


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৯-২০২১ দুপুর ৩:২৭

সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধী নেতা কর্মীদেরকে অপহরণের পর গুমের মতো লোমহর্ষক কর্মকাণ্ড চালু রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

প্রিন্স বলেন, গতরাতে রাজীব আহসানকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক তুলে নিয়ে যাওয়ার ঘটনা ফ্যাসিবাদী সরকারের চলমান অপকর্মের ধারাবাহিকতা। জনগণকে ভয় পাইয়ে দিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন চালু রাখতেই সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধী নেতা কর্মীদেরকে অপহরণের পর গুমের মতো লোমহর্ষক কর্মকাণ্ড চালু রেখেছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা আটক রাজীব আহসান, সাইফ মাহমুদ জুয়েলসহ রাজনৈতিক নেতাকর্মীদেরকে গ্রেপ্তারের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা, বানোয়াট মামলা প্রত্যাহার ও মুক্তি দাবি করছি।

দেশ যেন এক মগের মুল্লুকে পরিণত হয়েছে মন্তব্য করে এমরান সালেহ প্রিন্স বলেন, কর্তৃত্ববাদী সরকার যখন ইচ্ছে তখন নিরপরাধ মানুষকে বেআইনিভাবে তুলে নিয়ে যাচ্ছে। দীর্ঘ সময় গোপন রেখে আষাঢ়ে গল্প বানিয়ে জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যাচার করা যেন সরকারের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম আশরাফুল ইসলাম, রফিকুল ইসলাম রাহুলসহ পাঁচজনকে গত রাতে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজধানীর রাইফেলস স্কয়ারের সামনে থেকে তুলে নিয়ে যাওয়ার পর দীর্ঘ সময় গোপন রেখে ধানমন্ডি থানায় হস্তান্তর করে। বিএনপি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং অবিলম্বে রাজিব আহসানসহ গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীর মুক্তি দাবি করছে।

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন