সরে দাঁড়ালেন ফারিয়া
‘মনপুরা’ খ্যাত চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ নামের একটি সিনেমায় অভিনয়ের কথা ছিলো চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিও সম্পন্ন হয়। তবে হঠাৎ করেই নায়িকা জানালেন ছবিটি করছেন না তিনি, সরে দাঁড়িয়েছেন।
এ বিষয়ে নুসরাত ফারিয়া গণমাধ্যমে বলেন, শিডিউলজনিত একটা কারণে এই সিনেমা থেকে সরে দাঁড়াতে হলো। আসলে সময়টা মিলছে না। ওনাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা করতে হবে। এই সিনেমাটি না করতে পারাটা দুর্ভাগ্যজনক বিষয়।
প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘গুনিন’ ছোটগল্প অবলম্বনে এই চলচ্চিত্র বানানো হবে। এটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে।
এর আগে ফারিয়া ছাড়াও এই চলচ্চিত্রের অভিনয়শিল্পী হিসেবে চুক্তিবদ্ধ হন ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, আজাদ আবুল কালাম, এবং শরীফুল রাজ।
প্রীতি / প্রীতি
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ