ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নিউইয়র্কে হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, ৩ শিশুসহ নিহত ৬


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১-৪-২০২৫ দুপুর ১১:৩৯

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন নদীতে পর্যটকদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন, স্পেনের পাঁচজন নাগরিকের পাশাপাশি ষষ্ঠ আরোহী ছিলেন পাইলট। শুক্রবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যম বলছে, হেলিকপ্টারে একজন পাইলট ছাড়াও ছিলেন দুই প্রাপ্তবয়স্ক ও তিন শিশু। ওই পাঁচ যাত্রী স্পেন থেকে আমেরিকা ভ্রমণে যাওয়া একই পরিবারের সদস্য ছিলেন। নিউইয়র্ক সিটির লোয়ার ম্যানহাটনের কাছে হাডসন নদীতে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে পর্যটকবাহী ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর সবাই নিহত হন।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র সংবাদমাধ্যম এবিসি নিউজকে জানিয়েছে, বিধ্বস্ত হয়ে নদীতে পড়ার আগে ম্যানহাটনের আশপাশের আকাশে প্রায় ১৫ মিনিট উড্ডয়নরত অবস্থায় ছিল হেলিকপ্টারটি। ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারটি টেইল রোটর বা প্রধান রোটর ব্লেইড ছাড়াই নদীর পানিতে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শী ড্যানি হরবিয়াক নামের এক নারী এবিসি নিউজকে জানান, তিনি অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে হেলিকপ্টার পড়ার দৃশ্য দেখেছেন। তিনি বলেন, “আমি জোরে পাঁচ থেকে ছয়টি শব্দ শুনেছি, যেগুলো শূন্যে গুলি ছোড়ার মতোই। একইসঙ্গে টুকরাগুলোকে পড়তে দেখেছি।”

এরিক ক্যাম্পোভার্দ নামের আরেক প্রত্যক্ষদর্শী এবিসি নিউজকে বলেন, “আমি হাঁটছিলাম। সে সময় হেলিকপ্টারটি ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে নিচে পড়ে যায়।”

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেছেন, নিহতদের পরিবারকে অবহিত না করা পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হবে না। দুর্ঘটনার কারণ তদন্তাধীন।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, হেলিকপ্টারটি আকাশ থেকে উল্টে পড়ে এবং তারপর হাডসন নদীতে পড়ে যায়। কর্মকর্তারা জানিয়েছেন, নিউ জার্সির উপকূল ধরে যাওয়ার জন্য জর্জ ওয়াশিংটন ব্রিজে বাঁক নেওয়ার পরপরই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হেলিকপ্টারটি প্রায় ১৬ মিনিট ধরে উড্ডয়নের পর বিধ্বস্ত হয়।

এমএসএম / এমএসএম

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে শান্তি সংলাপে রাশিয়া-ইউক্রেন

হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারখানা ধ্বংসের দাবি সৌদি জোটের

গাড়ি দুর্ঘটনা : সাময়িক লকডাউন হোয়াইট হাউসে, গ্রেপ্তার ২

মদিনায় সৌদির পূর্ব-পশ্চিম পাইপলাইনে ফের হামলা করল হুথিরা

ইরান যুদ্ধ ও ক্ষমতার অপব্যবহার : কংগ্রেসে অভিশংসনের মুখে হেগসেথ

তুরস্কে বিস্ফোরণে নিহত অন্তত ৬

এনভিডিয়ার সিইও হুয়াংকে ফাঁদে ফেলা কে এই চীনা নারী অ্যালিস?

ইসরায়েলে নতুন সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জের মুখে আইজেনকোট

আমার অভিভাসন-নীতি হয়তো অতিরিক্ত কঠোর ছিল : ট্রাম্প

আলোচনা এগিয়ে চললে ইরানে নতুন হামলার সম্ভাবনা খুবই কম : ট্রাম্প

চীনা গুপ্তচরের সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগ স্বীকার এনডিভিয়া প্রধানের

নীতিগত দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু ‘খুবই সাদৃশ্যপূর্ণ’: ট্রাম্প

ইয়েমেনে সংঘাত : ২৪ ঘণ্টায় ২৬০ জন হুথি ‘নিষ্ক্রিয়’, ৯ সেনা কর্মকর্তা নিহত