ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ইরানের প্রতিবেশীদের ক্ষেপাতে নকল ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫-৩-২০২৬ দুপুর ১২:১১

তেহরানের বিরুদ্ধে প্রতিবেশী দেশগুলোকে ক্ষেপাতে ইরানের শাহেদ ড্রোনের আদলে তৈরি নকল ড্রোন ‘লুকাস’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এটি ব্যবহার করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা চালিয়ে ইরানের ওপর দায় চাপানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে তেহরান।
ইরানের খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শাহেদ ড্রোনের আদলে তৈরি ‘লুকাস’ নামের একটি ড্রোন ব্যবহার করছে। এই ড্রোন ব্যবহার করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় হামলা চালানো হচ্ছে এবং তার দায় ইরানের ওপর চাপিয়ে দিয়ে প্রচার করা হচ্ছে।
ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এই বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে তুরস্ক, কুয়েত ও ইরাকের মতো প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশগুলোর বিভিন্ন স্থাপনায় চালানো হামলার ঘটনা এর উদাহরণ। এসব হামলার দায় ইরানের সশস্ত্র বাহিনীর ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের কৌশলের মূল উদ্দেশ্য হলো ইরানের সামরিক বাহিনীর প্রতিরক্ষামূলক, আইনি ও বৈধ পদক্ষেপগুলোকে প্রশ্নবিদ্ধ করা এবং তেহরানের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিভেদ ও উত্তেজনা সৃষ্টি করা।

 

Aminur / Aminur

জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা

অবস্থান পরিবর্তনের ইঙ্গিত, হুথিদের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে

মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা

আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের

মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি, অবকাশ থেকে আকস্মিক ফিরে এলেন ট্রাম্প

বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করল ইরানের বিপ্লবী গার্ড

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

যুক্তরাষ্ট্রে যাওয়ার বদলে চীনের হাতে গেলো এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ