নতুন মুখ নিয়ে দেবাশীষ বিশ্বাসের ‘লাভ ইন ক্যালিফোর্নিয়া’
ঢালিউডের জনপ্রিয় উপস্থাপক-নির্মাতা দেবাশীষ বিশ্বাস বর্তমানে নির্মাতা ব্যস্ত সময় পার করছেন ‘তুমি যেখানে আমি সেখানে’ নামের একটি নতুন সিনেমা নিয়ে। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও চিত্রনায়িকা শবনম বুবলী। নির্মাতা সূত্রে জানা যায়, খুব শিগগিরই সিনেমাটির শেষ ধাপের কাজ শেষ করা হবে। তবে এরই মধ্যে নতুন খবর দিলেন দেবাশীষ বিশ্বাস।
জোড়া নতুন মুখ নিয়ে দেবাশীষ বিশ্বাস নির্মাণ করবেন সিনেমা ‘লাভ ইন ক্যালিফোর্নিয়া’। এ নিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সিনেমাটি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। রোমান্টিক-কমেডি ঘরানার গল্পে এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করবেন নবাগত অভিনয় শিল্পী সেজান দেওয়ান ও মায়রা আলী।
নতুন সিনেমার বিষয়ে নির্মাতা বলেন, 'আমি সব সময় রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমা নির্মাণ করি। আমার সিনেমায় রোমান্টিক ও কমেডির প্রাধান্য থাকে। এটিও তাই হবে। এ ধরনের কাজ আমি একটু ভালো পারি। সেই মুন্সিয়ানা এই সিনেমাতেও দেখাতে চাই। সিনেমার সিংভাগ কাজ বিদেশে চিত্রায়িত হবে। লোকেশনে বৈচিত্র্য থাকবে, যা দেখে দর্শকরা চোখে আরাম পাবে। তবে গল্প পুরোপুরি বাঙালি।'
প্রসঙ্গত, আগামী জুলাই থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে হবে সিনেমাটির শুটিং। এতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, আনিসুর রহমান মিলন, আহম্মেদ শরীফ, টনি ডায়েস, শিরিন বকুল প্রমুখ। সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। গীত রচনায় সুদীপ কুমার দীপ। আবহ সংগীত করবেন ইমন সাহা।
আবিদ রহমান / আবিদ রহমান
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?