বায়োপিকের ঘোষণা, কে হচ্ছেন পর্দার সৌরভ?
ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। অভিষেক টেস্টে সেঞ্চুরি থেকে ন্যাটওয়েস্ট জয়ের পর লর্ডসের গ্যালারিতেই জামা খুলে উড়ানো— তার জীবনে অনেক ঘটনায় দর্শকের মন জয় করেছে।
এবার রুপালি পর্দায় আসছে ‘প্রিন্স অব কলকাতা’খ্যাত এই ক্রিকেটারের জীবনের গল্প। গুঞ্জন অনেক দিন আগে থেকে শোনা গেলেও বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সৌরভ গাঙ্গুলির বায়োপিকের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এই ক্রিকেটার এবং নির্মাতারা।
বায়োপিকটি প্রযোজনা করছেন লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গ। মাইক্রোব্লগিং সাইট টুইটারে তাদের ট্যাগ সৌরভ লিখেছেন, ‘ক্রিকেট আমার জীবন, এটি আমাকে মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে চলার আত্মবিশ্বাস দিয়েছে, দারুণ এক পথচলা। লাভ রঞ্জনের প্রযোজনায় আমার এই পথচলা নিয়ে সিনেমা তৈরি হচ্ছে, আর তা বড়পর্দায় দেখা যাবে ভেবেই উচ্ছ্বসিত।’
এটি রিটুইট করে লাভ রঞ্জন লিখেছেন, ‘লাভ ফিল্মসের পরিবারে দাদাকে পাওয়া অত্যন্ত গর্বের। আমাদের আপনার জীবনের অংশ করা এবং আপনার কাহিনি সারা বিশ্বকে জানানোর অনুমতি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।’
এদিকে রুপালি পর্দায় সৌরভ গাঙ্গুলি কে হবেন তা নিয়েও ইতোমধ্যে জল্পনা শুরু হয়েছে। শোনা গিয়েছিল, গাঙ্গুলির চরিত্রে অভিনয় করবেন হৃতিক রোশান। তবে নতুন করে গুঞ্জন, হৃতিক নয়, ‘দাদা’র পছন্দ নাকি রণবীর কাপুর। এর আগে সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয় করেছেন এই অভিনেতা। তার ওপরই নাকি আস্থা রাখছেন সৌরভ গাঙ্গুলি ও নির্মাতারা। যদিও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
প্রীতি / প্রীতি
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ