যশ এবং আমি খুবই ভাল সময় কাটাচ্ছি, বললেন নুসরাত
সন্তান জন্মদানের পরদিনই ছেলের নাম প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী নুসরাত জাহান। জানিয়েছেন তার ছেলের নাম ‘ঈশান’। সন্তানের নাম প্রকাশ্যে আনলেও ছেলের বাবার পরিচয় নিয়ে কোনো আগ্রহ দেখাননি তিনি, তার নাম আড়ালেই রেখেছেন নুসরাত। কিন্তু যতই দিন যাচ্ছে ততই চারদিক থেকে অভিনেত্রীর দিকে প্রশ্ন ধেয়ে এসেছে, ‘সন্তানের বাবার নাম কী?’
সম্প্রতি দক্ষিণ কলকাতায় এক অনুষ্ঠানে গিয়েও একই প্রশ্নের মুখোমুখি হন নুসরাত। খানিক হেসে উত্তরে বলেন, “সন্তানের বাবাই জানে বাবা কে। এই মুহূর্তে আমরা অভিভাবকত্বকে উপভোগ করছি। আমি এবং যশ খুবই ভাল সময় কাটাচ্ছি।”
এবারও সন্তানের বাবার নাম জানালেন না নুসরত। কিন্তু অভিভাবকত্বের প্রসঙ্গ আসতেই বিশেষ বন্ধু যশের নাম তুললেন তিনি। তাহলে কি আকারে ইঙ্গিতে এভাবেই সন্তানের বাবার পরিচয় দিলেন নুসরাত? প্রশ্ন উঠেছে নানা মহলে।
কিছুদিন আগেই নুসরাতকে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তারই এক ফ্যানপেজ। সেখানে নুসরাত এবং যশের নানা সাক্ষাৎকারের টুকরো টুকরো অংশ ব্যবহার করা হয়েছিল। বিবরণীতে লেখা হয়েছিল, ‘ঈশানের জন্য যশরতকে অনেক শুভেছা।’ ফ্যানক্লাবের বক্তব্য, এখনও নুসরাতের সদ্যোজাতর ছবি প্রকাশ্যে না আসায় ‘যশরত’-এর নানা মুহূর্ত তুলে ধরে তাদের শুভেচ্ছা জানাচ্ছে তারা।
নুসরাত নিজে সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন। অনেকেই মনে করছেন, কোনও শব্দ খরচ না করে এভাবেই যশকে নিজের সন্তানের জনক হিসেবে স্বীকৃতি দিচ্ছেন তিনি। বুধবার নুসরাতের মন্তব্যও ইঙ্গিত করছে সে দিকেই।
প্রীতি / প্রীতি
বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট
ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার
মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু
‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!
হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ
বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?
বিয়ের সাজে বুবলী
চলো ব্রাজিলের জন্য চিৎকার করি: দীঘি
‘আন্ধার’ কবে আলোয় আসবে?
জন্মদিনে দিলারা জামান : মেয়েকে কাছে পেয়েছি, এটাই আনন্দের
ক্যারিয়ারের নতুন মাইলফলকে সামান্থা