বলিউড নায়িকাদের বিউটি সিক্রেট
ত্বকের যত্নে অনেকেই অনেক পদ্ধতি অনুসরণ করেন। এই বিষয়ে ঘরোয়া পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকরী। বাড়ি বসেই কিছু সহজ পদ্ধতি মেনে চললে আপনিও পেতে পারেন বলিউড তারকাদের মতো উজ্জ্বল ত্বক। জেনে নিন বলিউড তারকাদের সৌন্দর্যের গোপন রহস্য।
ঐশ্বরিয়া রাই
বিশ্বসুন্দরীর বিউটি সিক্রেট সকলেই জানতে চান। ঐশ্বরিয়ার মতো ত্বক পেতে গেলে একটু পরিশ্রম তো করতেই হবে। কারণ নিয়মিত ডায়েট এবং শরীরচর্চার মধ্যে থাকেন বচ্চন পরিবারের বউ। মুখের ট্যান হোক বা কোনো রকম দাগ, সেটি দূর করার জন্য বিভিন্ন ঘরোয়া টোটকা যেমন, বেসন, হলুদ এবং দুধ মিশিয়ে একটা প্যাক বানিয়ে মুখে মাখেন তিনি। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে শসার রস দিয়ে ফেসপ্যাক বানান।
দীপিকা পাডুকোন
ত্বকের যত্নে নিয়মিত যথেষ্ট পরিশ্রম করেন দীপিকা। নিয়মিত ১০-১২ গ্লাস পানি পান করেন। এর ফলে শরীর থেকে সব টক্সিন বেরিয়ে যায়। সেইসঙ্গে দীপিকা পুষ্টিকর খাবার খান, এতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন শরীরে যায়। ত্বক যাতে শুষ্ক না হয়ে যায়, সেজন্য সব সময় ফেশিয়াল মিস্ট সঙ্গে রাখেন তিনি।
আলিয়া ভাট
আলিয়া রূপচর্চা করতে খুব একটা পছন্দ করেন না। সুন্দর ত্বক পাওয়ার জন্য ডায়েট, এক্সারসাইজ এবং যোগ ব্যায়ামের উপরেই ভরসা রাখেন তিনি। তবে রোজ নিয়ম করে তুলসীপাতা এবং নিমপাতা বেটা যেকোনও ফেসপ্যাকের সঙ্গে মিশিয়ে মুখে মাখেন। এতে ত্বক খুব ভাল করে ডিটক্সিফাই হয়ে যায়। শুকিয়ে গেলে গোলাপ জল দিয়ে ধুয়ে নেন।
সোনম কাপুর
রূপচর্চার ক্ষেত্রে কোনো ঘরোয়া টোটকার চেয়েও ভাল ডায়েটের উপর বেশি বিশ্বাসী সোনাম। সকালে ঘুম থেকে উঠে সোনম প্রথমেই গরম জলে লেবুর রস এবং মধু দিয়ে খান। এতে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায় এবং ত্বকের জেল্লাও বাড়ে। এছাড়াও ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিংও করেন সোনম।
কৃতী শ্যানন
ত্বক এবং শরীর সুস্থ রাখতে যথেষ্ট সচেতন কৃতী। এজন্য বাড়ির হালকা খাবার খেতে ভালবাসেন তিনি। নিয়মিত শরীরচর্চা করেন। পাশাপাশি ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিংও নিয়মিত করেন কৃতী। বাড়ি ফিরতে যতই দেরি হোক না কেন শুতে যাওয়ার আগে মুখ ঠান্ডা পানি দিয়ে ভাল করে ধুয়ে ময়েশ্চারাইজার লাগান।
প্রীতি / প্রীতি
বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট
ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার
মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু
‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!
হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ
বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?
বিয়ের সাজে বুবলী
চলো ব্রাজিলের জন্য চিৎকার করি: দীঘি
‘আন্ধার’ কবে আলোয় আসবে?
জন্মদিনে দিলারা জামান : মেয়েকে কাছে পেয়েছি, এটাই আনন্দের
ক্যারিয়ারের নতুন মাইলফলকে সামান্থা