ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ঐক্যের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপের সমস্যা সমাধান হবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৪-২০২৫ রাত ৯:২২

ঐক্যের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপের সমস্যা সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাংলাদেশে আসার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আমরা গোটা জাতি আশা করছি, বাংলা নববর্ষ  ১৪৩২ গোটা জাতির জন্য নতুন দিগন্ত নিয়ে আসবে। বাংলাদেশের প্রতিটি মানুষের মন ও হৃদয় উদ্ভাসিত হবে, নতুন সম্ভাবনার আনন্দে। এটাই আমরা প্রত্যাশা করি। মনে করি আমাদের অতীতের যত ধুলোবালি, জঞ্জাল সবকিছু উড়িয়ে দিয়ে এই নতুন বৈশাখ সম্পূর্ণ এক নতুন বাংলাদেশ সৃষ্টি করবে।

আপনারা উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন, এখন কী নতুন রোডম্যাপ আপনারা আশা করেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরাতো সব সময় বলে আসছি, একটা আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্যে দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ তৈরি করব। নিঃসন্দেহে আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে। আমরা সফলও হবো। নির্বাচন ডিসেম্বর থেকে শিফটিং হচ্ছে এই সমস্যারও সমাধান হবে।

এমএসএম / এমএসএম

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম

সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন