ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ইঙ্গিত দিলেন স্বাস্থ্যমন্ত্রী
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর আবার করোনার সংক্রমণ বেড়ে গেলে প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শুক্রবার সকালে সাংবাদিকদের একথা বলেন তিনি।
এসময় ১২-১৭ বছর বয়সীদের টিকাদানে এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দেয়নি বলেও জানান জাহিদ মালেক।
এর আগে শিক্ষাপ্রতিষ্ঠান ব্ন্ধ নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও একই কথা বলেছেন। তিনি জানান, করোনা সংক্রমন কমাতেই মূলত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত এসেছে। তবে ফের যদি করোনা সংক্রমণ বেড়ে যায় তাহলে যে এলাকায় করোনা সংক্রমণ বাড়বে সেই এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শিক্ষামন্ত্রী বলছিলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকার কারণে কোথাও যদি সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেখানে আমরা সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। এমনকি যদি স্থানীয় পর্যায়ে কোনো নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এই কারণে বন্ধ করে দেওয়ার প্রয়োজন হয় আমরা সেই সিদ্ধান্ত নেবো।
কোনোভাবেই আমরা শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে অবহেলা করবো না বলেও জানান দীপু মনি।
প্রীতি / প্রীতি
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ
ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‘দ্রুত আদায়ের’ আদেশ স্থগিত
সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ: সড়কমন্ত্রী
উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হুমায়ুন কবির
২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু
পাট খাতের উন্নয়নে অর্থের চেয়ে উন্নত প্রযুক্তি ও গবেষণা বেশি প্রয়োজন
দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান
সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ
৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আপিল
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী