ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি
মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে ঢাকায় পৌঁছেছেন আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
জানা গেছে, মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুতে সরাসরি ফ্লাইট না থাকায় ট্রানজিট পয়েন্ট হিসেবে ঢাকা ব্যবহার করছেন ফিফা সভাপতি। তবে ঢাকায় তাঁর অবস্থান স্বল্প সময়ের জন্য।
ইনফান্তিনো ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ও ফেডারেশনের সহসভাপতিরা। ফিফা সভাপতিকে স্বাগত জানাতে আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছিল বাফুফে।
এর আগে ইন্দোনেশিয়ায় আয়োজিত ফিফা আসিয়ান কাপের ব্যস্ততার মধ্যেও ইনফান্তিনোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছিলেন তাবিথ আউয়াল।
aliul / aliul
ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ
ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‘দ্রুত আদায়ের’ আদেশ স্থগিত
সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ: সড়কমন্ত্রী
উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হুমায়ুন কবির
২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু
পাট খাতের উন্নয়নে অর্থের চেয়ে উন্নত প্রযুক্তি ও গবেষণা বেশি প্রয়োজন
দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান
সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ
৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আপিল