আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও
প্রায় আড়াই মাস পর ঢাকায় ফিরেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমান। তিনি গত ৩১ আগস্ট থেকে সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছিলেন। সেখান থেকে তিনি সাধারণ পরিষদের সভাপতি হিসেবে কয়েকটি দেশ সফরও করেছেন।
ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানায়, তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগদান শেষে শনিবার (১৪ নভেম্বর) ঢাকায় ফিরেন খলিলুর রহমান।
রোববার (১৫ নভেম্বর) তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস করার পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন। সপ্তাহখানেক বা এরচেয়ে কিছুটা বেশি সময় তার ঢাকায় অবস্থান করার কথা রয়েছে, এ সময়ে তিনি মন্ত্রণালয়ের কিছু গুরত্বপূর্ণ কাজ করবেন বলে আভাস দিচ্ছে সূত্রগুলো।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা যায়, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালনের জন্য ৩১ আগস্ট থেকে দেশে ছিলেন না খলিলুর রহমান। তিনি গত সেপ্টেম্বরে ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব সামলেছেন। তার সভাপতিত্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বক্তব্য দেন।
সবশেষ, নিউইয়র্ক থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগদান করেন খলিলুর রহমান। পাশাপাশি তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও সরকারপ্রধানের আরও কয়েকটি বৈঠকে উপস্থিত ছিলেন তিনি।
aliul / aliul
গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি
আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও
স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটো রিং পরানো সম্পন্ন
ধানমন্ডি এলাকা দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করবে ডিএসসিসি
সংসদ ভবনে সোলার প্যানেল সমীক্ষায় অসন্তোষ, ৪৮ ঘণ্টায় নতুন জরিপের নির্দেশ
বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিয়ে শ্রীলঙ্কার হাইকমিশনারের সঙ্গে আলোচনা
ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি পাঁচশ ছুঁইছুঁই
গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২
প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন পা হারানো আব্দুর রহিম
রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাঙ্গীরের ৪ দিনের রিমান্ড
শেখ হাসিনা ফিরে আসার চেষ্টা করলে তার বিচার বলবৎ হবে : রিজভী