রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাঙ্গীরের ৪ দিনের রিমান্ড
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, জাহাঙ্গীর আলম নরসিংদী জেলার শিবপুর থানার চাঁদপাশা গ্রামের মো. জিন্নাত আলীর ছেলে। তিনি নগরের পাঁচলাইশ থানার অধীন চট্টগ্রাম পুলিশ অফিসার্স মেসে বসবাস করতেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বলেন, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলমের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আগামী সাত দিনের মধ্যে রিমান্ডের প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে নগরের পাঁচলাইশ থানার চট্টগ্রাম পুলিশ অফিসার্স মেস থেকে এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ) ও পাঁচলাইশ থানা-পুলিশের সদস্যরা।
একই দিন রাত সাড়ে ১০টার দিকে পাঁচলাইশ থানায় মামলাটি করেন আরআরএফ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল কাসেম চৌধুরী।
aliul / aliul
প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন পা হারানো আব্দুর রহিম
রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাঙ্গীরের ৪ দিনের রিমান্ড
শেখ হাসিনা ফিরে আসার চেষ্টা করলে তার বিচার বলবৎ হবে : রিজভী
তুরস্কের সক্ষমতায় যা রয়েছে বাংলাদেশের জন্য আমি তা করবো : এরদোয়ান
কর্মদিবসের শুরুতেই রাজধানীতে তীব্র যানজট, রাজনৈতিক কর্মসূচিতে ভোগান্তি
শেখ হাসিনাকে নিয়ে প্রশ্নে প্রতিমন্ত্রী, ‘পরের ব্রিফিংয়ে কথা বলব’
ফুটপাত দখল করে ব্যবসা না করার নির্দেশ ডিএসসিসি প্রশাসকের
৭ নভেম্বরের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের
সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক চলছে
শিক্ষকদের সংবাদ সম্মেলন প্রায় বন্ধ প্রেসক্লাবের সামনের রাস্তা
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
শিক্ষার্থী ভিসা আবেদন আরও সহজ করল জার্মান দূতাবাস