ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

শেখ হাসিনাকে নিয়ে প্রশ্নে প্রতিমন্ত্রী, ‘পরের ব্রিফিংয়ে কথা বলব’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১১-২০২৬ দুপুর ৩:১৯

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর শেষে রোববার (১৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, পরবর্তী ব্রিফিংয়ে শেখ হাসিনা সংক্রান্ত প্রশ্নের জবাব দেবেন।

জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ৩১) যোগ দিতে ১০-১২ নভেম্বর তুরস্কের আনতালিয়া সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধানের সফর নিয়ে বিস্তারিত কথা বলেন প্রতিমন্ত্রী। প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক শেখ হাসিনা ইস্যুতে ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় দিল্লির সঙ্গে ঢাকার যোগাযোগ সম্পর্কে জানতে চান।

জবাবে হুমায়ুন কবির বলেন, ওইটা পরের ব্রিফিংয়ে। আজকে যে বিষয় আছে ওইটাতে থাকি।

সম্প্রতি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন। বর্তমানে দেশের রাজনীতিতে শেখ হাসিনার ফেরা না ফেরা নিয়ে বেশ আলোচনা চলছে। সরকার বলছে, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ৩১) যোগ দিতে ১০-১২ নভেম্বর তুরস্কের আনতালিয়া সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গত ১০ নভেম্বর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। গত ১২ নভেম্বর জলবায়ু সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।  

aliul / aliul

শেখ হাসিনা ফিরে আসার চেষ্টা করলে তার বিচার বলবৎ হবে : রিজভী

তুরস্কের সক্ষমতায় যা রয়েছে বাংলাদেশের জন্য আমি তা করবো : এরদোয়ান

কর্মদিবসের শুরুতেই রাজধানীতে তীব্র যানজট, রাজনৈতিক কর্মসূচিতে ভোগান্তি

শেখ হাসিনাকে নিয়ে প্রশ্নে প্রতিমন্ত্রী, ‘পরের ব্রিফিংয়ে কথা বলব’

ফুটপাত দখল করে ব্যবসা না করার নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

৭ নভেম্বরের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের

সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক চলছে

শিক্ষকদের সংবাদ সম্মেলন প্রায় বন্ধ প্রেসক্লাবের সামনের রাস্তা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শিক্ষার্থী ভিসা আবেদন আরও সহজ করল জার্মান দূতাবাস

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, চার সমুদ্রবন্দরে দূরবর্তী সতর্কতা সংকেত

মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ জাকির গ্রুপের চার সদস্য গ্রেপ্তার

ভোরে কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল তরুণের