ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

শিক্ষকদের সংবাদ সম্মেলন প্রায় বন্ধ প্রেসক্লাবের সামনের রাস্তা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১১-২০২৬ দুপুর ১:২৪

কদম ফোয়ারা হয়ে পল্টন মোড় ও পল্টন মোড় থেকে কদম ফোয়ারা যেতে সময় লাগছে ৩০-৪০ মিনিট। প্রতিটি গাড়ি বা রিকশা চলছে পিঁপড়া গতিতে, কখনও বা চাকাই ঘুরছে না। মানুষ হেঁটেও যেতে পারছে না। এমন অবস্থা চলছে সকাল ১০টার পর থেকে।

রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল (১-১২তম) এনটিআরসিএ কর্তৃক নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশী শিক্ষক সমিতি। 

কিন্তু সংবাদ সম্মেলন শুরুর আগে সকাল ১০টা থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষকরা এসে হাজির হতে থাকেন জাতীয় প্রেসক্লাবের সামনে। সকাল সাড়ে ১০টার মধ্যে সড়কে প্রায় হাজারও শিক্ষকের উপস্থিতি হয়। তারা পুরো এলাকা দখলে নিয়ে ফেলে। ফলে যানচলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। এতে করে ভোগান্তিতে পরেন পথচারী ও বিভিন্ন যানবাহনের যাত্রীরা।

দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, সকাল ১০টার পর থেকে প্রেসক্লাবের সামনের রাস্তায় যানবাহনের ধীরগতি হয়। 

এদিকে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে শুরু হয় সংবাদ সম্মেলন। সেখানে লিখিত বক্তব্যে (১-১২তম) এনটিআরসিএ কর্তৃক নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশী শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল মোমিন পলাশ বলেন, ১-১২তম নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশী শিক্ষকরা দীর্ঘদিন ধরে নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছেন। ঢাকায় একটানা ২০০ দিন আন্দোলনসহ বিভিন্ন সময়ে কর্মসূচি পালন করেছি আমরা। বিগত সরকারের আমলেও কয়েকজন আমলা ও মন্ত্রী নিয়োগের আশ্বাস দিলেও বাস্তবে আমাদের নিয়োগ দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি তৎকালীন শিক্ষাসচিবের সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের আট সদস্যের প্রতিনিধিদলের বৈঠক হয়। ওই বৈঠকে ১-১২তম নিবন্ধনধারীদের চাকরির নিশ্চয়তা দেওয়া হলেও এখন পর্যন্ত নিয়োগের ব্যবস্থা হয়নি। 

নিয়োগ প্রত্যাশী শিক্ষক সমিতির সভাপতি দাবি জানিয়ে বলেন, ১-১২তম নিবন্ধনধারীদের সনদ অর্জনের সময়কার বয়স বিবেচনায় ৩৫ বছর নির্ধারণ করে প্রশাসনিক অনুমোদনের মাধ্যমে বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এ ছাড়া ২০১৮ সালের ১২ জুনের আগে নিবন্ধন সনদ অর্জনকারীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করে আদালতের রায়ের আলোকে নিয়োগ, নিবন্ধনধারীদের জন্য পৃথক ডেটাবেজ তৈরি এবং নির্বাহী আদেশের মাধ্যমে বিশেষ নিয়োগের ব্যবস্থা করতে হবে। নিবন্ধন সনদের মেয়াদ আজীবন বহাল রাখার বিধান ও আদালতের রায় অনুযায়ী নিয়োগের সুযোগ রয়েছে। তাই শিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে দ্রুত নির্বাহী আদেশ বা প্রজ্ঞাপন জারি করে তাদের নিয়োগ নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলন  (১-১২তম) এনটিআরসিএ কর্তৃক নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জননিরাপত্তা নিশ্চিত করতেই এ মোতায়েন করা হয়েছে।

aliul / aliul

সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক চলছে

শিক্ষকদের সংবাদ সম্মেলন প্রায় বন্ধ প্রেসক্লাবের সামনের রাস্তা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শিক্ষার্থী ভিসা আবেদন আরও সহজ করল জার্মান দূতাবাস

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, চার সমুদ্রবন্দরে দূরবর্তী সতর্কতা সংকেত

মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ জাকির গ্রুপের চার সদস্য গ্রেপ্তার

ভোরে কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল তরুণের

মোহাম্মদপুরের ফার্মেসিতে গুলি, তদন্তে পুলিশ

‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে যুক্ত করা হবে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

আদাবরে যুবদল নেতা সজীব আহমেদ রানা গ্রেপ্তার

জলবায়ু সম্মেলনে পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরলো বাংলাদেশ

শ্রমিকেরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা