ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

জলবায়ু সম্মেলনে পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরলো বাংলাদেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১১-২০২৬ বিকাল ৭:৩১

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রাকৃতিক তন্তু, বর্জ্য হ্রাস ও স্বল্প ব্যয়ের অভিযোজন কৌশল হিসেবে পাটের সম্ভাবনা তুলে ধরেছে বাংলাদেশ।

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) ব্লু জোনে বাংলাদেশ প্যাভিলিয়নে ‘ন্যাচারাল ফাইবার্স, জিরো ওয়েস্ট অ্যান্ড ফ্রুগাল অ্যাডাপটেশন’ শীর্ষক এক সাইড ইভেন্ট আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র, বস্ত্র ও পাট এবং কৃষি মন্ত্রণালয় যৌথভাবে তুরস্কের জিরো ওয়েস্ট ফাউন্ডেশন, জাতিসংঘের প্রকল্প সেবা কার্যালয় (ইউএনওপিএস) এবং গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের (জিসিএ) সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে।

শনিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের সোনালি আঁশ পাট নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব উপাদান। এটি প্লাস্টিকের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি ভাসমান বাগান, আগাম সতর্কীকরণ ব্যবস্থা ও লবণাক্ততা-সহিষ্ণু ফসলের মতো বাংলাদেশের স্বল্প ব্যয়ের জলবায়ু অভিযোজন উদ্যোগও তুলে ধরেন।

তুরস্কের পার্লামেন্টের পরিবেশবিষয়ক কমিটির চেয়ারম্যান মেহমেত গালিপ এনসারিওগলু বলেন, পাট উৎপাদন ও ব্যবহারে বাংলাদেশের অভিজ্ঞতা বৃত্তাকার অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ উদাহরণ হতে পারে।

অনুষ্ঠানে জাতিসংঘের প্রকল্প সেবা কার্যালয় (ইউএনওপিএস), গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন এবং কসোভোর পরিবেশবিষয়ক মন্ত্রীসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা পাটের পরিবেশবান্ধব ব্যবহার ও বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এবারই প্রথম জুট প্যাভিলিয়ন স্থাপন করেছে বাংলাদেশ। সেখানে প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের তৈরি ১৩০ ধরনের প্রায় ৫৫০ কেজি পণ্য প্রদর্শন করা হচ্ছে।

aliul / aliul

‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে যুক্ত করা হবে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

আদাবরে যুবদল নেতা সজীব আহমেদ রানা গ্রেপ্তার

জলবায়ু সম্মেলনে পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরলো বাংলাদেশ

শ্রমিকেরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি

এক বছরে মোহাম্মদপুরে বসবে কয়েক শ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ

মোহাম্মদপুরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল হোসেন গ্রেপ্তার

সোনারগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বাণিজ্যিক আদালত আইন সংশোধন করবে সরকার: অ্যাটর্নি জেনারেল

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৮৪

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর