২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৮৪
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৮৪ জনের শরীরের হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৩ নভেম্বর সকাল ৮টা থেকে ১৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৮৩ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯০২ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মোট দুজন মারা গেছেন।
বিভাগওয়ারি পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫২ জন, সিলেটে ১৩৬ জন, চট্টগ্রামে ২০৮ জন, রাজশাহীতে ২৯ জন, ময়মনসিংহে ৫৭ জন, বরিশালে ১০০ জন, খুলনায় ৭১ জন এবং রংপুরে ৩১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে হামের সার্বিক চিত্রে দেখা গেছে, এই সময়ে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ৬৪৬ জনে। এর মধ্যে নিশ্চিত শনাক্ত রোগীর সংখ্যা ২৫ হাজার ১১১ জন। এছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২ লাখ ২০ হাজার ২৪৭ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লাখ ১১ হাজার ৩০৩ জন।
এই সময়ে মোট সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ১ হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।
aliul / aliul
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৮৪
রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান
বিশ্ব ডায়াবেটিস দিবস আজ
টানা পাঁচ মাস ধরে বিদ্যুৎ নেই দেশের ৩৫ গ্রামে
‘জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস’
যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
BIWTA Walkway Run 2026-এ অংশ নিয়ে নদীকেন্দ্রিক নগরায়ণ ও বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত
ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বৈঠক
আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি