ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ জাকির গ্রুপের চার সদস্য গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১১-২০২৬ দুপুর ১২:০

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই, মাদক কারবার ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে জাকির গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, একটি কাটার ও দুটি সামুরাই উদ্ধার করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ভোর রাত ৩টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজু আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জাকিরসহ চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তারা পুলিশের ওপর হামলা চালায়। পরে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, জাকিরের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। তিনি একজন চিহ্নিত ছিনতাইকারী ও ইয়াবা কারবারি হিসেবে পরিচিত। তার গ্রুপের সদস্যরা বসিলা গার্ডেন সিটি, মোহাম্মদপুরের লাউতলা ও চাঁদ উদ্যান এলাকায় ছিনতাই করে বেড়াতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

aliul / aliul

মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ জাকির গ্রুপের চার সদস্য গ্রেপ্তার

ভোরে কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল তরুণের

মোহাম্মদপুরের ফার্মেসিতে গুলি, তদন্তে পুলিশ

‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে যুক্ত করা হবে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

আদাবরে যুবদল নেতা সজীব আহমেদ রানা গ্রেপ্তার

জলবায়ু সম্মেলনে পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরলো বাংলাদেশ

শ্রমিকেরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি

এক বছরে মোহাম্মদপুরে বসবে কয়েক শ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ

মোহাম্মদপুরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল হোসেন গ্রেপ্তার

সোনারগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বাণিজ্যিক আদালত আইন সংশোধন করবে সরকার: অ্যাটর্নি জেনারেল