কর্মদিবসের শুরুতেই রাজধানীতে তীব্র যানজট, রাজনৈতিক কর্মসূচিতে ভোগান্তি
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৫ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অফিসগামী মানুষের ব্যস্ততা, সাফ ফুটবল টুর্নামেন্ট ঘিরে জাতীয় স্টেডিয়াম এলাকায় বাড়তি চাপ এবং জিয়া উদ্যানে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সড়কে যানবাহনের ধীরগতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সকাল থেকেই পল্টন, গুলিস্তান, স্টেডিয়াম এলাকা, বিজয় সরণি, ফার্মগেট ও কারওয়ান বাজারসহ বিভিন্ন সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, পল্টন মোড়, গুলিস্তান ও জাতীয় স্টেডিয়াম সংলগ্ন সড়কে যানবাহনের চাপ ছিল তুলনামূলক বেশি। অন্যদিকে জিয়া উদ্যান ও এর আশপাশে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের সমাগমে বিজয় সরণি ও ফার্মগেট এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে গাড়ির গতি কমে যাওয়ায় এক এলাকার যানজটের প্রভাব ছড়িয়ে পড়ে অন্য এলাকাতেও।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাফিক অ্যালার্ট গ্রুপেও উঠে এসেছে নগরবাসীর ভোগান্তির চিত্র। ‘ট্রাফিক অ্যালার্ট’ গ্রুপে ছবি ও ভিডিও পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেছেন এক ভুক্তভোগী। তিনি লিখেছেন, ‘এসব ( রাজনৈতিক কর্মসূচি) কারণে কয়েকটা রাস্তা বন্ধ। সারা ঢাকা আজ অচল হবে। এগুলো শুক্র-শনিবারে করলেই হয়। অফিস যাওয়ার টাইমে পুরা বাজে অবস্থা।’
যানজটে আটকে থাকা বেসরকারি চাকরিজীবী মো. রাজীব বলেন, ‘সপ্তাহের প্রথম দিন এমনিতেই রাস্তায় চাপ থাকে। কিন্তু আজ পল্টন ও গুলিস্তান এলাকায় গাড়ি যেন নড়ছেই না। আধা ঘণ্টার পথ পাড়ি দিতে দেড় ঘণ্টার বেশি সময় লেগে যাচ্ছে।’
ভিক্টর ক্লাসিক পরিবহনের চালক আলী আকবর বলেন, ‘সকাল থেকেই পুরান ঢাকা ও গুলিস্তানের দিক থেকে প্রচুর গাড়ি আসছে। স্টেডিয়াম এলাকার দিকেও রাস্তায় জট লেগে আছে। একটি সিগন্যাল পার হতেই অনেক সময় চলে যাচ্ছে। এতে আমাদের ট্রিপের সংখ্যাও কমে যাচ্ছে।’
পল্টন ও স্টেডিয়াম এলাকার যানজটের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফারজানা হক বলেন, ‘আজ পল্টন ও আশপাশের এলাকা এবং গুলিস্তান থেকে স্টেডিয়াম পর্যন্ত অন্যান্য দিনের তুলনায় যানজট কিছুটা বেশি। এর প্রধান দুটি কারণ রয়েছে। প্রথমত, সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় পুরান ঢাকা থেকে এই এলাকাগুলোতে গাড়ির চাপ অনেক বেশি। দ্বিতীয়ত, স্টেডিয়ামে সাফ ফুটবল টুর্নামেন্ট চলার কারণে এই অঞ্চলে বাড়তি যানবাহন ও মানুষের সমাগম হয়েছে।’
অন্যদিকে বিজয় সরণি ও ফার্মগেট এলাকার ট্রাফিক পরিস্থিতি সম্পর্কে ডিএমপির ট্রাফিক-তেজগাঁও বিভাগের শেরেবাংলা নগর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মনোয়ারা আক্তার রিফাত বলেন, ‘সকালে জিয়া উদ্যানে বিএনপির একটি কর্মসূচি ছিল। সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী আসায় এই এলাকায় ট্রাফিকের চাপ হঠাৎ বেড়ে গিয়েছিল, যার ফলে কিছুটা যানজটের সৃষ্টি হয়। তবে কর্মসূচি শেষ হওয়ার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে।’
ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যানজট নিয়ন্ত্রণ ও নগরবাসীর ভোগান্তি কমাতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন ট্রাফিক সদস্যরা।
aliul / aliul
শেখ হাসিনা ফিরে আসার চেষ্টা করলে তার বিচার বলবৎ হবে : রিজভী
তুরস্কের সক্ষমতায় যা রয়েছে বাংলাদেশের জন্য আমি তা করবো : এরদোয়ান
কর্মদিবসের শুরুতেই রাজধানীতে তীব্র যানজট, রাজনৈতিক কর্মসূচিতে ভোগান্তি
শেখ হাসিনাকে নিয়ে প্রশ্নে প্রতিমন্ত্রী, ‘পরের ব্রিফিংয়ে কথা বলব’
ফুটপাত দখল করে ব্যবসা না করার নির্দেশ ডিএসসিসি প্রশাসকের
৭ নভেম্বরের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের
সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক চলছে
শিক্ষকদের সংবাদ সম্মেলন প্রায় বন্ধ প্রেসক্লাবের সামনের রাস্তা
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
শিক্ষার্থী ভিসা আবেদন আরও সহজ করল জার্মান দূতাবাস
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, চার সমুদ্রবন্দরে দূরবর্তী সতর্কতা সংকেত
মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ জাকির গ্রুপের চার সদস্য গ্রেপ্তার