বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিয়ে শ্রীলঙ্কার হাইকমিশনারের সঙ্গে আলোচনা
বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাকোডি রোববার (১৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতে প্রতিমন্ত্রী বলেন, নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশ ও শ্রীলঙ্কা—উভয় দেশই নিজ নিজ জাতি গঠনের প্রচেষ্টায় বাস্তবসম্মত ও দূরদর্শী পথে এগিয়ে চলেছে। উভয় দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে সহযোগিতার সম্ভাব্য সব ক্ষেত্র খুঁজে বের করা আমাদের পারস্পরিক স্বার্থের অনুকূল।
তিনি বিভিন্ন বহুপাক্ষিক আয়োজনের ফাঁকে শ্রীলঙ্কার নেতৃত্বের সঙ্গে তার আলোচনার কথা উল্লেখ করেন। তারা চলমান দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন, যার মধ্যে রয়েছে চলমান আলোচনা প্রক্রিয়াকে ত্বরান্বিত করার মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ।
প্রতিমন্ত্রী ২০২৫ সালের নভেম্বরে কলম্বোয় অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফরেন অফিস কনসালটেশনের (পররাষ্ট্র বিষয়ক পরামর্শ সভা) সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
উভয় পক্ষই বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্ককে আরও গভীর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
aliul / aliul
ধানমন্ডি এলাকা দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করবে ডিএসসিসি
সংসদ ভবনে সোলার প্যানেল সমীক্ষায় অসন্তোষ, ৪৮ ঘণ্টায় নতুন জরিপের নির্দেশ
বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিয়ে শ্রীলঙ্কার হাইকমিশনারের সঙ্গে আলোচনা
ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি পাঁচশ ছুঁইছুঁই
গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২
প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন পা হারানো আব্দুর রহিম
রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাঙ্গীরের ৪ দিনের রিমান্ড
শেখ হাসিনা ফিরে আসার চেষ্টা করলে তার বিচার বলবৎ হবে : রিজভী
তুরস্কের সক্ষমতায় যা রয়েছে বাংলাদেশের জন্য আমি তা করবো : এরদোয়ান
কর্মদিবসের শুরুতেই রাজধানীতে তীব্র যানজট, রাজনৈতিক কর্মসূচিতে ভোগান্তি
শেখ হাসিনাকে নিয়ে প্রশ্নে প্রতিমন্ত্রী, ‘পরের ব্রিফিংয়ে কথা বলব’