‘মন্ত্রিত্ব নয়, নারীর কাজ সন্তান প্রসব’
মন্ত্রিত্ব নয়, সন্তানের জন্ম দেয়াই মহিলাদের কাজ বলে মন্তব্য করেছেন তালিবানের নয়া মুখপাত্র সৈয়দ জাখরুল্লা হাসিমি। আফগান সংবাদমাধ্যম তোলো নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। তার এই সাক্ষাৎকারে ভিডিও ব্যাপকভাবে শেয়ার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
মহিলাদের মন্ত্রিত্ব করতে বাধা কোথায়? এমন প্রশ্নে তালেবান মুখপাত্র বলেন, আপনি কি তাদের (মহিলা) ঘাড়ে এমন দায়িত্ব চাপিয়ে দেবেন, যার ভার তারা বইতে পারবেন না, মন্ত্রিত্ব করা মহিলাদের কাজ নয়। তাদের কাজ হওয়া উচিত সন্তান জন্ম দেয়া। তাই আমরা কোনও মহিলাকে মন্ত্রী করিনি।
আফগানিস্তানের তালেবান মন্ত্রিসভায় এক জন মহিলাও স্থান পাননি। অথচ আফগান সমাজের অর্ধেকই মহিলা। এ বিষয়ে হাসিমির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি মন্তব্য করেন, আমরা তাদের অর্ধেক মনে করি না। গত ২০ বছর যুক্তরাষ্ট্রের মদতে গড়া সরকার মহিলাদের কর্মক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ দেয়ার নামে পতিতাবৃত্তি চালু করেছিল। আমরা তা হতে দেব না।
সব নারীকে পতিতাবৃত্তির অভিযোগে অভিযুক্ত করতে পারেন কী না, এমন প্রশ্নের জবাবে তালেবান মুখপাত্র বলেন, আমি সব আফগান নারীর কথা বোঝাইনি। যে চার-পাঁচজন নারী রাস্তায় বিক্ষোভ করছে তারা আফগানিস্তানের সব নারীর প্রতিনিধিত্ব করে না। আফগান নারী তারাই যারা আফগানিস্তানের জন্য সন্তান জন্ম দিয়ে তাদের ইসলামি আইন অনুযায়ী নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলে।
অধিকারের দাবিতে সম্প্রতি আফগান মহিলাদের একাংশকে পথে নেমে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে। দাবি উঠেছে মন্ত্রিসভায় মহিলাদের শামিল করারও। এ প্রসঙ্গে হাসিমির মন্তব্য, যে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা আফগান সমাজের প্রকৃত প্রতিনিধি নন।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা