ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৪-২০২৫ দুপুর ১২:২৮

তিন দিনের বিরতির পর আবারও জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

রোববার (২০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে বসেছে।

বৈঠক শুরুতে সালাহউদ্দিন আহমদ বলেন, গতবারের ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিষয়গুলো বিএনপির দলীয় ফোরামে আলোচনা হয়েছে। আজকের আলোচনা পর বিষয়গুলো নিয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।

বিএনপির প্রতিনিধি দলে আরও আছেন- স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিহউল্লাহ ও নির্বাহী কমিটির সদস্য ব্যরিস্টার রুহুল কুদ্দুস কাজল।

জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান, সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে বৈঠকে রয়েছেন- কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

সর্বশেষ গত বৃহস্পতিবার বিএনপি ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছিল। পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশগুলো জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। গত ১৫ ফেব্রুয়ারি বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ২০ মার্চ থেকে সংসদ ভবনের এলডি হলে আলী রীয়াজের নেতৃত্বে কমিশন আলাদা আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে।

প্রথম পর্যায়ে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রণীত সুপারিশসমূহ রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানাতে ৩৯টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়।

কমিশনের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৩৪টি রাজনৈতিক দলের কাছ থেকে তাদের মতামত পেয়েছে।

এমএসএম / এমএসএম

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম

সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন